টেলিভিশনের জনপ্রিয় জুটি দিব্যাঙ্কা ত্রিপাঠী ও বিবেক দহিয়া অবশেষে সুখবর দিলেন তাঁদের অনুরাগীদের। বহুদিন ধরেই জল্পনা চলছিল, আর সেই জল্পনাতেই সিলমোহর দিয়ে জানালেন, তাঁরা মা-বাবা হতে চলেছেন। প্রায় ১০ বছরের দাম্পত্য জীবনের পর এক নতুন অধ্যায়ের সূচনার অপেক্ষায় তারকা দম্পতি।
সম্প্রতি দিব্যাঙ্কা নিজের বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আনেন। সাদা পোশাকে হবু মা-বাবার মুখে ছিল চওড়া হাসি। মাতৃত্বকালীন ফটোশুটের একাধিক ছবিতে নেটিজেনদের মন কেড়েছেন তাঁরা।সোশ্যাল মিডিয়ায় এই সুখবর জানাতে গিয়ে দিব্যাঙ্কা লেখেন, ১০ বছর পর জীবনে এসেছে এক বড় ‘প্লট টুইস্ট’। তাঁর কথায়, জীবনের কিছু পথ তাড়াহুড়ো করে পাড়ি দেওয়া যায় না, সেগুলোর জন্য সময় নিয়ে প্রস্তুতি নিতে হয়। আর যখন মনে হয় গল্পটা সম্পূর্ণ, তখনই জীবন সবচেয়ে সুন্দর অধ্যায়টি যোগ করে দেয়। এই মুহূর্তে তাঁরা ভীষণ খুশি এবং কৃতজ্ঞ বলেও জানান অভিনেত্রী। Divyanka’s Pregnancy Revealing
জানা গিয়েছে, এই সুখবর প্রায় ছ’মাস গোপন রেখেছিলেন তাঁরা। খুব একটা বাইরে বের হননি বলেই বিষয়টি এতদিন আড়ালে রাখা সম্ভব হয়েছে। এর আগে এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা জানিয়েছিলেন, জুন মাসের মাঝামাঝি তাঁদের সন্তান আস্তে চলেছে। কিন্তু এবার নিজেদের সোশ্যাল মিডিয়ার পোস্ট এর মাধ্যমেই সরাসরি সুখবর ভাগ করে নিলেন সবার সঙ্গে।
Dinesh Kartik : ফের বাবা হলেন দীনেশ কার্তিক, যমজ পুত্রের পর এবার কন্যা সন্তান
এর আগে একটি অনুষ্ঠানে বিবেক একা উপস্থিত থাকায় প্রথম জল্পনা ছড়াতে শুরু করে। এরপর ধীরে ধীরে বিষয়টি সামনে আসে। এখন দুই পরিবারের মধ্যেই খুশির পরিবেশছেলে না মেয়ে কে আসতে চলেছে ঘরে, সেই ভাবনায় দিন কাটছে পরিবারের সদস্যদের। Divyanka’s Pregnancy Revealing
অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে জীবন কেটেছে দিব্যাঙ্কার। তারপর বিবেকের হাত ধরে সুখী দাম্পত্য জীবন কাটিয়েছেন এতদিন। এবার সেখানে ভাগ বসাতে চলেছে আরো এক ছোট্ট সদস্য। দীর্ঘ অপেক্ষার পর জীবনের এই নতুন অধ্যায়কে ঘিরে দিব্যাঙ্কা-বিবেকের পরিবার যেমন আনন্দে ভাসছে, তেমনই তাঁদের অনুরাগীরাও অপেক্ষা করছেন নতুন অতিথির আগমনের জন্য।













1 thought on “Divyanka’s Pregnancy Revealing: বিয়ের ১০ বছর পর ঘরে আসছে ছোট্ট অতিথি, মাতৃত্বকালীন ফটোশুটে ধরা দিলেন দিব্যাঙ্কা-বিবেক”