শনিবার মুম্বইতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ (Jacqueline Fernandez)। সেই অনুষ্ঠানের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে অভিনেত্রীর দেহরক্ষীর আচরণ নেটিজেনদের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, অভিনেত্রীকে ঘিরে রয়েছেন তাঁর ভক্তরা। জ্যাকলিন(Jacqueline Fernandez) যখন ভক্তদের সঙ্গে ছবি তুলতে এগিয়ে যাচ্ছেন, তখন তাঁর দেহরক্ষী তাঁর কবজি ধরে তাঁকে থামানোর চেষ্টা করেন। তবে দেহরক্ষী তাঁকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলেও অভিনেত্রী ভক্তদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুললেন।
জ্যাকলিনের দেহরক্ষীর আচরণে নেটিজেনরা বেশ ক্ষুব্ধ। ওই ভাইরাল ভিডিয়োটিতে এক নেটিজেন মন্তব্য করেছেন, “খুবই বাজে লোক। দেহরক্ষী তাঁকে সম্মান করেন না। অনেকেই এমন লোকজনকে পছন্দ করেন না।”
আরও এক নেটিজেন মন্তব্য করেছেন, “এরা কাউকে স্পর্শ করতে দেন না। আগে থেকেই দেহরক্ষীদের বলা থাকে। কেউ যাতে তাঁকে স্পর্শ করতে না পারে।”
সোশ্যাল মিডিয়ায় তারকাদের দেহরক্ষীরা প্রায়ই নানা রকম কার্যকলাপের কারণে নেটিজেনদের নজর কাড়েন। সেই ভিডিয়োও ভাইরাল হয়। আর আজ অভিনেত্রী জ্যাকলিনের দেহরক্ষীর এই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
জ্যাকলিনকে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় দেখা যাবে। যা চলতি বছরেরই ২৬ জুন মুক্তি পাওয়ার কথা। এই সিনেমায় অক্ষয় কুমার, সুনীল শেঠি, দিশা পাটানি, রবিনা ট্যান্ডন, লারা দত্ত, আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়স তালপাড়ে, আফতাব শিবদাসানি, জ্যাকি শ্রফ ও পরেশ রাওয়াল সহ আরও অনেক অভিনেতা অভিনয় করেছেন।
আহমেদ খানের পরিচালনায় তৈরি এই ছবিটিতে প্রায় ৩৪ জন বিশিষ্ট অভিনেতা রয়েছেন। ছবিটির ট্রেলার ও গানে দর্শকদের মন ছুঁয়ে গেছে। বক্স অফিসে এই ছবি কেমন প্রতিক্রিয়া পায়, সেটাই এখন দেখার।











