---Advertisement---

প্রতিশোধের আগুনে জ্বলে উঠলেন বৈভব! ১১ বলে বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কা ‘এ’-কে ধ্বংস

June 21, 2026 6:32 PM
Vaibhav Sooryavanshi
---Advertisement---

ডাম্বুলার আকাশে যেন আগেই সতর্কবার্তা লিখে দিয়েছিলেন (Vaibhav Sooryavanshi) বৈভব সূর্যবংশী। ত্রিদেশীয় সিরিজের ফাইনালের কয়েক ঘণ্টা আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন শুধু একটি সংখ্যা—‘100’। শতরান না পেলেও, ব্যাট হাতে যা করলেন, তাতে শ্রীলঙ্কা ‘এ’-র বোলারদের দুঃস্বপ্ন দেখানোর জন্য সেটাই যথেষ্ট ছিল। মাত্র ২৯ বলে ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারত ‘এ’-কে ফাইনালে দুরন্ত সূচনা এনে দিলেন ১৫ বছরের এই বিস্ময়বালক।

কয়েক দিন আগেই একই প্রতিপক্ষের বিরুদ্ধে সুপার ওভারে হারের পর বিতর্কে জড়িয়েছিলেন (Vaibhav Sooryavanshi) বৈভব। ম্যাচ শেষে শ্রীলঙ্কা ‘এ’ ক্রিকেটারদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে শুরু করে শারীরিক সংঘর্ষের ঘটনাও ঘটে। সেই ঘটনার পর ক্রিকেটমহল বিভক্ত হয়ে পড়েছিল বৈভবের আচরণ নিয়ে। তবে মাঠেই জবাব দেওয়ার অপেক্ষায় ছিলেন তিনি। আর ফাইনালের মঞ্চে নেমে যেন প্রতিশোধের আগুনে ফেটে পড়লেন ভারতীয় ওপেনার।

কোন বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে ঝামেলা বৈভবের? প্রকাশ্যে কারণ

ইনিংসের শুরু থেকেই শ্রীলঙ্কার বোলারদের ওপর চড়াও হন (Vaibhav Sooryavanshi) বৈভব। মাত্র ১১ বলে পৌঁছে যান ব্যক্তিগত অর্ধশতরানে। এর মাধ্যমে তিনি গড়ে ফেলেন লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড। এতদিন এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার কৌশল্যা ভিরারত্নের দখলে, যিনি ২০০৫ সালে ১২ বলে অর্ধশতরান করেছিলেন। ২১ বছর পুরনো সেই নজির ভেঙে নতুন ইতিহাস লিখলেন ভারতের কিশোর তারকা।

(Vaibhav Sooryavanshi) বৈভবের ইনিংস ছিল আগ্রাসন আর নিখুঁত টাইমিংয়ের দুর্দান্ত মিশেল। ২৯ বলের ইনিংসে তিনি হাঁকান ১০টি চার ও ৮টি বিশাল ছক্কা। প্রথম ৫০ রান তুলতে মারেন ৫টি চার ও ৫টি ছক্কা। এটি ছিল ভারত ‘এ’-র হয়ে তাঁর প্রথম অর্ধশতরানও।

তবে শতরানের স্বপ্ন অধরাই থেকে যায়। ইনিংসের নবম ওভারে শ্রীলঙ্কা ‘এ’-র অধিনায়ক সাহান আরাচ্চিগের বলে আউট হন ৯৪ রানে। মাত্র ৬ রানের জন্য শতরান হাতছাড়া হলেও তাঁর বিস্ফোরক ইনিংস ইতিমধ্যেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল।

এরই মধ্যে (Vaibhav Sooryavanshi) বৈভবের ক্রিকেটযাত্রায় এসেছে আরও বড় সুখবর। চলতি মাসেই প্রথমবার ভারতের টি-২০ আন্তর্জাতিক দলে ডাক পেয়েছেন তিনি। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের পাশাপাশি ২০২৬ এশিয়ান গেমসের দলেও জায়গা হয়েছে তাঁর।

মাত্র ১৫ বছর ৭১ দিন বয়সে জাতীয় দলে সুযোগ পেয়ে তিনি ভেঙেছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকরের ৩৬ বছরের পুরনো রেকর্ড। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ১৬ বছর ২০৫ দিন বয়সে ভারতের হয়ে অভিষেক করেছিলেন সচিন। বৈভব যদি আসন্ন সফরে মাঠে নামেন, তাহলে ভারতীয় পুরুষ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক অভিষেকের নজিরও গড়বেন।

বর্তমানে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বকনিষ্ঠ অভিষিক্ত ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮ বছর ৮০ দিন বয়সে টি-২০ অভিষেক করেছিলেন তিনি। অন্যদিকে, একদিনের ক্রিকেটে সর্বকনিষ্ঠ ভারতীয় অভিষেকের রেকর্ড এখনও সচিনের দখলে, যিনি ১৬ বছর ২৩৮ দিন বয়সে ওডিআই খেলেছিলেন।

তবে যেভাবে একের পর এক রেকর্ড ভাঙছেন বৈভব সূর্যবংশী, তাতে অনেকেই মনে করছেন ভারতীয় ক্রিকেটের পরবর্তী বড় অধ্যায়ের নাম হতে চলেছে এই কিশোর ব্যাটার।

IPL -এ নতুন ভূমিকায় যুবরাজ সিং, দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার জোর জল্পনা


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “প্রতিশোধের আগুনে জ্বলে উঠলেন বৈভব! ১১ বলে বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কা ‘এ’-কে ধ্বংস”

Leave a Comment