কলম্বোয় ত্রিদেশীয় ‘এ’ দলের সিরিজে ভারত ‘এ’ ও শ্রীলঙ্কা ‘এ’-র মধ্যকার রুদ্ধশ্বাস লড়াই শেষ হয়েছে সুপার ওভারে। সুপার ওভারের উত্তেজনার পর কেন্দ্রবিন্দুতে ১৫ বছরের বৈভব (Vaibhav Sooryavanshi)। ম্যাচের ফলাফলের চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে ভারতীয় তরুণ ব্যাটার (Vaibhav Sooryavanshi) বৈভব সূর্যবংশীকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক।
মাত্র ১৫ বছর বয়সেই আন্তর্জাতিক পর্যায়ের নজর কেড়েছেন এই প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু কলম্বোর ম্যাচ শেষে এক শ্রীলঙ্কান ক্রিকেটারের মন্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সূত্রের খবর, সুপার ওভারে শ্রীলঙ্কা ‘এ’ জয়ের পর দলের ক্রিকেটার ভিশেন হালামবাগে (Vaibhav Sooryavanshi) বৈভবকে উদ্দেশ করে বলেন, “ম্যাচ শেষ… এবার বাড়ি যাও।” এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন ভারতীয় তরুণ। এরপর দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মাঠে থাকা অন্যান্য ক্রিকেটার ও ম্যাচ কর্মকর্তাদের হস্তক্ষেপ করতে হয়। কিছুক্ষণের জন্য শারীরিক সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়েছিল বলে জানা গিয়েছে।
🚨 Breaking – It is understood that some senior Sri Lankan cricketers who know Vaibhav Sooryavanshi through their IPL interactions reached out to him to express their regret over the on-field tensions after Monday's Super Over game in Dambulla. (Cricbuzz)
— Kashif (@KashifNdmCric) June 16, 2026
pic.twitter.com/9UArecMQRn
ম্যাচের শুরু থেকেই (Vaibhav Sooryavanshi) বৈভব ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। বয়সে কনিষ্ঠ হলেও তাঁর উপস্থিতি এবং পারফরম্যান্স নিয়ে ক্রিকেটমহলে ব্যাপক আগ্রহ রয়েছে। সেই কারণেই ম্যাচ পরবর্তী এই ঘটনা আরও বেশি গুরুত্ব পাচ্ছে।
যদিও ‘এ’ দলের ম্যাচে সাধারণত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সরাসরি হস্তক্ষেপ করে না, তবুও ঘটনার গুরুত্ব বিবেচনায় বিষয়টি নজরে আসতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে ম্যাচের ফল নিয়েও বিতর্ক কম নয়। নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দুই দলের স্কোর ২৬৫ রানে সমান হওয়ায় সুপার ওভারের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু তখন আলো পর্যাপ্ত ছিল না বলে দাবি শ্রীলঙ্কা শিবিরের। জানা গিয়েছে, ভারত ‘এ’ অধিনায়ক তিলক বর্মা ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে আলোচনা করে সুপার ওভার খেলার পক্ষে জোর দেন।
অন্যদিকে শ্রীলঙ্কা ‘এ’ নাকি এই পরিস্থিতিতে সুপার ওভার চায়নি।রিপোর্ট অনুযায়ী, ম্যাচ কর্মকর্তারা শর্ত দিয়েছিলেন যে ভারতের সুপার ওভারের ব্যাটিং চলাকালীন আলো আরও খারাপ হলে খেলা বন্ধ করা হবে। কিন্তু পরে আলো আরও কমে গেলেও খেলা থামানো হয়নি। ফলে ম্যাচ পরিচালনা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
Dragging IPL in everything is not a good thing, these opponent team needs to learn asap. Yesterday Sri Lankan team acted like Pakistani's
— Fan Account Richard Kettlebourogh (@RichKettle07) June 16, 2026
Vaibhav Sooryavanshi responsed, but needs to keep it verbal, not physicalhttps://t.co/YuPkrQMZyG
ঘটনার আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল ১০ পেনাল্টি রান। ম্যাচ শুরুর আগেই শ্রীলঙ্কা ‘এ’-কে ১০ রান দেওয়া হয়। অভিযোগ, ভারতের অলরাউন্ডার বিপরাজ নিগম দু’বার সতর্ক করার পরও পিচের সংরক্ষিত অংশে দৌড়েছিলেন। আম্পায়ারদের এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা নেয়। কারণ ম্যাচ শেষে দুই দলের স্কোর সমান হয়েছিল।
ম্যাচ-পরবর্তী সময়ে শ্রীলঙ্কা ‘এ’ ড্রেসিংরুমেও নাকি ঘটনাটি নিয়ে আলোচনা হয়েছে। এমনকি ভারতীয় দলের কাছে ক্ষমা চাওয়ার প্রস্তাবও উঠেছিল বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করা হয়নি।
সব মিলিয়ে এক রোমাঞ্চকর ক্রিকেট ম্যাচ শেষ হয়েছে বিতর্কের আবহে। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভারতীয় ক্রিকেটের উদীয়মান তারকা (Vaibhav Sooryavanshi) বৈভব সূর্যবংশী, যাঁর প্রতিক্রিয়া এবং মাঠে দৃঢ় অবস্থান ইতিমধ্যেই ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে।
‘আমরা কাউকেই ভয় পাই না’, অবসরের জল্পনা উড়িয়ে ইংল্যান্ডকে কড়া বার্তা লুকা মদ্রিচের











