---Advertisement---
lifezone nursing home

বাংলার খেলাধুলায় ‘ক্লিন-আপ ড্রাইভ’, থ্রেট কালচার বন্ধে কড়া বার্তা ক্রীড়ামন্ত্রীর

June 17, 2026 12:42 AM
Indranil Khan
---Advertisement---

পশ্চিমবঙ্গের ক্রীড়াক্ষেত্রকে দুর্নীতি, বঞ্চনা ও রাজনৈতিক প্রভাবমুক্ত করে নতুন পথে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন রাজ্যের যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী (Indranil Khan) ইন্দ্রনীল খাঁ। বুধবার সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় জানান, “খেলার মাঠে খেলাই হবে, রাজনীতি নয়। ক্রীড়াক্ষেত্রে থ্রেট কালচার, তোলাবাজি ও সিন্ডিকেট সংস্কৃতির কোনও জায়গা থাকবে না। ভয় আউট, ভরসা ইন—এই নীতিতেই আমরা এগোব।”

দায়িত্ব গ্রহণের পর প্রথম বড় সাংবাদিক বৈঠকে ইন্দ্রনীল খাঁ এর বক্তব্যের মূল সুর ছিল বাংলার ক্রীড়া ব্যবস্থার পুনর্গঠন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হয়নি। ফলে বহু প্রতিভাবান ক্রীড়াবিদ পর্যাপ্ত সুযোগ, প্রশিক্ষণ ও সহায়তার অভাবে অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হয়েছেন।

(Indranil Khan) মন্ত্রী বলেন, “যুব সমাজ প্রতারিত হয়েছে, খেলোয়াড়রা বঞ্চনার শিকার হয়েছে। খেলো ইন্ডিয়ার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির সুফল বাংলার অনেক জায়গায় পৌঁছায়নি। খেলাধুলাকে দীর্ঘদিন স্টেপ-মাদারের মতো ব্যবহার করা হয়েছে। সেই পরিস্থিতি বদলানোই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

নতুন ক্রীড়ানীতির পথে রাজ্য

(Indranil Khan) ইন্দ্রনীল খাঁ জানান, খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের জন্য একটি নতুন ক্রীড়ানীতি প্রণয়ন করা হবে। সেই নীতির মূল লক্ষ্য হবে গ্রাসরুট স্তর থেকে প্রতিভা খুঁজে বের করা, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা এবং খেলোয়াড়দের আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা প্রদান।

তিনি বলেন, “শুধু ক্রিকেট বা ফুটবল নয়, টেনিস, টেবিল টেনিস, কাবাডি-সহ সব খেলাকেই সমান গুরুত্ব দেওয়া হবে। জাতীয় স্তরে বাংলার খেলোয়াড়রা কেন পিছিয়ে পড়ছে, তার কারণ খুঁজে বের করে সমাধানের পথ তৈরি করতে হবে।”

জেলা থেকেই উঠে আসবে ভবিষ্যতের তারকা

(Indranil Khan) ক্রীড়ামন্ত্রীর মতে, খেলাধুলাকে কলকাতাকেন্দ্রিক রাখলে চলবে না। উত্তরবঙ্গ, রাঢ়বঙ্গ, জঙ্গলমহল থেকে দক্ষিণ ২৪ পরগনা—রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নত ক্রীড়া পরিকাঠামো পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, “দীর্ঘদিন ধরে জেলার প্রতিভারা প্রয়োজনীয় সাপোর্ট পায়নি। ভালো মাঠ, কোচিং, পুষ্টি ও এক্সপোজারের অভাবে অনেকেই খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পারেনি। আগামী এক বছরের মধ্যে বিস্তারিত পরিকল্পনা নিয়ে জেলা স্তরে কাজ শুরু হবে।”

আগামী সপ্তাহ থেকেই (Indranil Khan) তিনি বিভিন্ন জেলা পরিদর্শনে যাবেন বলে জানান। জেলা স্টেডিয়ামগুলির অবস্থা, প্রশিক্ষণ কেন্দ্র ও অবকাঠামোর মান সরেজমিনে খতিয়ে দেখা হবে।

খেলো ইন্ডিয়া, স্কলারশিপ ও পেশাদার সহায়তা

ইন্দ্রনীল খাঁ জানান, খেলো ইন্ডিয়া প্রকল্পকে গ্রাসরুট স্তরে আরও কার্যকরভাবে বাস্তবায়নের উপর জোর দেওয়া হবে। খেলোয়াড়দের জন্য নিউট্রিশন সাপোর্ট, মেডিক্যাল সাপোর্ট, স্পোর্টস সায়েন্স, প্রফেশনাল কোচিং এবং স্কলারশিপ চালুর পরিকল্পনাও রয়েছে।

তাঁর কথায়, “আমরা শুধু আর্থিক সাহায্য নয়, বিশ্বমানের পেশাদার সহায়তা দিতে চাই। খেলোয়াড়দের প্রতিভা বিকাশের জন্য পুষ্টি, চিকিৎসা ও বৈজ্ঞানিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি।”

‘আমরা কাউকেই ভয় পাই না’, অবসরের জল্পনা উড়িয়ে ইংল্যান্ডকে কড়া বার্তা লুকা মদ্রিচের

স্কুলে খেলাধুলার উপর জোর

বর্তমান প্রজন্মের মধ্যে মোবাইল ও সামাজিক মাধ্যমের আসক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন (Indranil Khan) ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, বিদ্যালয়ে নির্দিষ্ট সময় খেলাধুলার জন্য বরাদ্দ করা প্রয়োজন।

“মানসিক সুস্থতার পাশাপাশি শারীরিক ফিটনেসও সমান গুরুত্বপূর্ণ। শিশুদের মাঠমুখী করতে পরিবার, বিদ্যালয় এবং সরকার—সকলকেই একসঙ্গে কাজ করতে হবে,” বলেন তিনি।

Indranil Khan

সৌরভ, লিয়েন্ডার, দিন্দাদের সঙ্গে পরামর্শ

রাজ্যের ক্রীড়া উন্নয়নে প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর কথা জানান (Indranil Khan) ইন্দ্রনীল খাঁ। সৌরভ গঙ্গোপাধ্যায়, অশোক দিন্দা, পৌলমী ঘটক, মনোজ তিওয়ারি ও লিয়েন্ডার পেজের মতো ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করা হবে। লিয়েন্ডার পেজের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক হয়েছে বলে জানান তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও শীঘ্রই আলোচনায় বসবেন বলে উল্লেখ করেন।

মিঠুন চক্রবর্তী শুধুমাত্র একজন জনপ্রিয় অভিনেতা নন, সমাজের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন এবং যুবসমাজের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা অত্যন্ত বেশি। ক্রীড়া ও যুবকল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করতে আগ্রহী রাজ্য সরকার। ইতিমধ্যেই তাঁর কাছে সময় চাওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। ভবিষ্যতে বাংলার ক্রীড়া ও যুব উন্নয়নের বিভিন্ন পরিকল্পনায় তাঁর মতামত ও অভিজ্ঞতাকে কাজে লাগানোর সম্ভাবনার কথাও উল্লেখ করেন ইন্দ্রনীল খাঁ।

অভিযোগের তদন্ত, থ্রেট কালচারের বিরুদ্ধে কড়া বার্তা (Indranil Khan)

বিভিন্ন ক্রীড়া সংস্থা ও খেলোয়াড়দের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান ক্রীড়ামন্ত্রী। কোথাও প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ না দেওয়া, কোথাও অর্থের বিনিময়ে সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠে এসেছে।

অভিষেক ডালমিয়ার পাঠানো চিঠির প্রসঙ্গেও তিনি বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তাঁর বক্তব্য, “অনেক বছর ধরে ক্রীড়াক্ষেত্রে থ্রেট কালচার চলেছে। অনেক অভিযোগ চাপা পড়ে গিয়েছে। এখন আর তা হবে না। প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ন্যাশনাল গেমস, স্পোর্টস ইউনিভার্সিটি ও নতুন স্বপ্ন

ভবিষ্যতে জাতীয় গেমস আয়োজনের লক্ষ্যে রাজ্যের ক্রীড়া পরিকাঠামো আধুনিকীকরণের কথা জানান ইন্দ্রনীল খাঁ। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র-সহ বিভিন্ন স্টেডিয়ামের উন্নয়ন করা হবে। সাই-এর সহযোগিতায় রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে।

একইসঙ্গে পশ্চিমবঙ্গে একটি স্পোর্টস ইউনিভার্সিটি প্রতিষ্ঠার ভাবনার কথাও জানান তিনি। বেটিং হোক কিংবা ম্যাচ ফিক্সিং এই অনিয়মের কোনো স্থান নেই।

প্রো কাবাডি লিগ ফেরানোর সম্ভাবনা নিয়েও উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানান ক্রীড়ামন্ত্রী। তাঁর দাবি, বাংলার খেলাধুলাকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই এগোচ্ছে সরকার।

“এখন আর ভয় নয়, ভরসা রাখুন। বাংলার ক্রীড়াক্ষেত্রকে স্বচ্ছ, আধুনিক এবং প্রতিভাবানদের জন্য উন্মুক্ত করে তোলাই আমাদের লক্ষ্য,”—সাংবাদিক বৈঠকের শেষে এই বার্তাই দেন (Indranil Khan) ইন্দ্রনীল খাঁ।

কোন বিষয়ে প্রতিপক্ষের সঙ্গে ঝামেলা বৈভবের? প্রকাশ্যে কারণ


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment