রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিশ্বকাপ মঞ্চে গান গেয়ে বিশ্বরেকর্ড— প্রিয়াঙ্কা, আলিয়াদের টপকে শীর্ষে নোরা ফতেহি

Published on: June 21, 2026
Nora Fatehi
---Advertisement---

ফিফা বিশ্বকাপ ২০২৬–এর উদ্বোধনী মঞ্চে নজরকাড়া পারফরম্যান্সের পর এবার নতুন নজির গড়লেন নোরা ফতেহি (Nora Fatehi)। বিশ্বে গুগল সার্চের তালিকায় বলিউডের সবচেয়ে বেশি সার্চ হওয়া ব্যক্তি হিসেবে উঠে এসেছেন তিনি। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে নোরাকে নিয়ে অনলাইনে আগ্রহ এতটাই বেড়েছে যে তিনি জনপ্রিয়তার নিরিখে পিছনে ফেলেছেন প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও দীপিকা পাডুকনের মতো প্রথম সারির তারকাদের।

ঘটনার সূত্রপাত ১২ জুন, ২০২৬। কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে ওঠেন নোরা। টুর্নামেন্টের অফিসিয়াল অ্যান্থেম ‘Siir Siir’ পরিবেশন করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ফরাসি শিল্পী ভেজিড্রিম এবং প্রযোজক সঞ্জয়। উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের আগে। মঞ্চে নোরার পারফরম্যান্স মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় (Nora Fatehi)।

ভিডিয়ো ও ছবি ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা। ভক্তদের প্রতিক্রিয়া, শেয়ার ও অনলাইন আলোচনায় কয়েক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক স্তরে আলোচনার কেন্দ্রে চলে আসেন নোরা। পরে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করে তিনি এই সাফল্য উদ্‌যাপন করেন। সেখানে তিনি জানান, এই বিশেষ মুহূর্ত পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পেরে তিনি আপ্লুত। পোস্টে দেখা যায় তাঁর মা, ভাই, বোন এবং স্কুল শিক্ষকের উপস্থিতিও। নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রিয়জনদের পাশে পাওয়া তাঁর কাছে বিরল ও স্মরণীয় অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন তিনি।

এর আগেও ২০২২ সালে ফিফার মঞ্চে দেখা গিয়েছিল নোরাকে। তবে ২০২৬ সালের এই পারফরম্যান্স তাঁর আন্তর্জাতিক জনপ্রিয়তাকে আরও এক ধাপ এগিয়ে দিল বলেই মনে করা হচ্ছে। অন্যদিকে তাঁর গান ‘Siir Siir’-ও ইউটিউবে বিপুল সাড়া ফেলেছে বলে দাবি করা হয়েছে।


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment