ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মন্ধনার ঘনিষ্ঠ বান্ধবীর অভিযোগ ঘিরে বড়সড় আইনি জটিলতায় জড়ালেন সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল। মহারাষ্ট্রের সাংলি জেলায় দায়ের হওয়া এই মামলায় প্রতারণা, আর্থিক জালিয়াতি এবং জাতিবিদ্বেষমূলক মন্তব্যের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনার জেরে ইতিমধ্যেই শুরু হয়েছে পুলিশি তদন্ত, যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন ও ক্রীড়া মহলে।অভিযোগকারিণী, যিনি স্মৃতি মন্ধানার দীর্ঘদিনের পরিচিত, জানিয়েছেন পলাশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং সেই সূত্রেই একাধিক আর্থিক ও পেশাগত প্রতিশ্রুতি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, একটি সিনেমা প্রজেক্টে বিনিয়োগের নাম করে তাঁর কাছ থেকে কয়েক দফায় মোট প্রায় ২৫ লক্ষ থেকে ৪০ লক্ষ টাকার মধ্যে অর্থ নেওয়া হয়। তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল ছবিটি মুক্তি পেলে লাভের অংশ ফেরত দেওয়া হবে এবং সেই সঙ্গে তাঁকে অভিনয়ের সুযোগও করে দেওয়া হবে। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি এবং টাকাও ফেরত মেলেনি বলে দাবি করেছেন অভিযোগকারী। (Palash Muchhal)
ঘটনার আরও গুরুতর দিক হলো জাতিবিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ। অভিযোগকারিণীর দাবি, ২০২৫ সালের ২২ নভেম্বর সাংলি-আষ্টা রোডের একটি টোল প্লাজার কাছে বচসার সময় পলাশ তাঁর জাতিগত পরিচয় নিয়ে অপমানজনক মন্তব্য করেন। এই অভিযোগের ভিত্তিতে তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। (Palash Muchhal)
এছাড়াও অভিযোগে বলা হয়েছে, সম্পর্কের অবনতির পর পলাশ তাঁর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন এবং বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করেন। ব্যক্তিগত সম্পর্কের ভাঙন এবং আর্থিক লেনদেনের জটিলতা—এই দুইয়ের মিশ্রণেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে ওঠে। অভিযোগকারিণীর বক্তব্য, তিনি বারবার বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও কোনও সুরাহা হয়নি, শেষমেশ আইনের দ্বারস্থ হতে বাধ্য হন।
পুলিশ সূত্রে খবর, লিখিত অভিযোগ পাওয়ার পরই মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, “অভিযোগের ভিত্তিতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময়, স্থান, আর্থিক লেনদেনের নথি এবং সম্ভাব্য সাক্ষীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনে অভিযুক্তকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে।” (Palash Muchhal)
এদিকে, এই অভিযোগ নিয়ে এখনও বিস্তারিতভাবে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাননি পলাশ মুচ্ছল। যদিও ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি আগেও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন। তবে নতুন করে মামলা দায়ের হওয়ায় পরিস্থিতি এখন অন্য মাত্রা পেয়েছে।
ব্যক্তিগত সম্পর্ক, অর্থ লেনদেন এবং সামাজিক সংবেদনশীলতার প্রশ্ন যা এই তিনের সংঘাতে তৈরি হওয়া এই বিতর্ক এখন সম্পূর্ণ আইনি পথে এগোচ্ছে। তদন্তের অগ্রগতি এবং প্রমাণের উপরই নির্ভর করবে এই মামলার ভবিষ্যৎ। ফলে, এই ঘটনাপ্রবাহ কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর এখন সবার।
Katrina Kaif and Vicky Kaushal: ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান, একসঙ্গে ক্যামেরাবন্দি ভিকি-ক্যাটরিনা












