---Advertisement---
lifezone nursing home

Ranveer-Deepika Divorce: সত্যিই আলাদা হচ্ছেন ‘দীপ-বীর’? বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন

April 14, 2026 10:26 PM
Ranveer-Deepika
---Advertisement---

বলিউডে এখনও ‘ধুরন্ধর’ ঝড় চলছে। অনেকদিন পর রণবীর সিং-এর এই কামব্যাক দেখে উচ্ছ্বসিত ফ্যানেরা। তবে রিল লাইফে হামজার জীবন ভালো চললেও বাস্তব জীবনে রণবীরের ঘরে কি ফাটল ধরেছে? হ্যাঁ, কয়েকদিন ধরেই এমন গুঞ্জনই শোনা যাচ্ছে বি টাউনে। বলিউডের আইডিয়াল কাপল দীপিকা পাডুকোন ও রণবীর সিং নাকি এবার দাম্পত্যের ইতি টানতে চলেছেন। তবে এই বিষয়ে এওনো মুখ খোলেননি তারকা দম্পতি। (Ranveer-Deepika Divorce)

অনেকদিন ধরেই রণবীরের কেরিয়ারে খরা চলছিল। একের পর এক ছবি ফ্লপ। ‘রকি অর রানি কি প্রেম কাহিনি’ যদিও বা সাফল্য পেল তবে জ্বলে উঠতে পারেননি রণবীর। এরই মধ্যে হঠাৎ ধুরন্ধর এল কালবৈশাখীর মতোই। রাতারাতি শিরোনামে উঠে এলেন রণবীর। হলে হলে হাউসফুল বোর্ড। ধুরন্ধর ২ হাজার কোটির ক্লাব পেরোলো, রণবীর এখন বলিউডের মধ্যমণি তবে আশ্চর্যজনক ভাবে নীরব দীপিকা। স্বামীর এই সফলতায় কোনও স্যোশাল মিডিয়া পোস্ট বা শুভেচ্ছা বার্তা আসেনি দীপিকার তরফ থেকে। কেন এই নিস্তব্ধতা? প্রশ্ন উঠছে অনেকেই মনেই। আর এরপর থেকেই নেটিজেন এবং ভক্তদের মধ্যে শুরু হয়েছে গুঞ্জন। অনেকেই বলছেন তবে কি এবার বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন দম্পতি? (Ranveer-Deepika Divorce)

বলিউডের অন্যতম সফল জুটি রণবীর-দীপিকা। তাঁদের বিয়ের বয়স আট বছর হলেও সম্পর্কটা শুরু হয়েছিল সঞ্জয়লীলা বনশালীর ‘রামলীলা’ ছবির সেট থেকে। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি বাস্তবেও সফল হতে দেখেছিল সকলে। ২০১৮-তে রাজকীয়ভাবে বিয়ে করেন দু’জনে। এর আগে ২০১৫-তে হয়েছিল এনগেজমেন্ট।

Chattisgarh Explosion: বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে মৃত ১০, আহত বহু

তবে ‘দীপ-বীরের’ এই দীর্ঘ সম্পর্কে ভাঙনের গুঞ্জন এই প্রথম নয়। এর আগেও ২০২৪ সালে দম্পতির ডিভোর্সের গুজব রটেছিল। তবে সেই খবরকে কার্যত ভুল প্রমাণিত করেছিলেন তারা। সম্প্রতি তাদের ঘরে এসেছে এক কন্যাসন্তান। গতবছরই মেয়ের ছবি প্রকাশ্যে এনেছেন তাঁরা। তবে এবার আবারও এই দুই তারকার সম্পর্কে ভাঙনের খবর শোনা যাচ্ছে। (Ranveer-Deepika Divorce)

‘রামলীলা’ হোক বা ‘বাজিরাও মস্তানি’ রণবীর দীপিকার জুটি সব সময় দর্শকদের মন জয় করেছে। সম্পর্কে ওঠাপড়া থাকেই তবে সেগুলি কাটিয়ে শক্ত করে একে অপরের হাত ধরে থাকার নামই ভালোবাসা। ‘দীপ-বীর’-এর বিচ্ছেদের এই গুঞ্জনে মন ভেঙেছে তাদের ফ্যানদের। সকলেই এখন চাইছেন অতীতের মতো এবারও যেন এই গুঞ্জন কেবল একটি গুজব হয়েই থেকে যায়।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Ranveer-Deepika Divorce: সত্যিই আলাদা হচ্ছেন ‘দীপ-বীর’? বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে গুঞ্জন”

Leave a Comment