---Advertisement---
lifezone nursing home

Ranveer Singh: টাকা না দিলে পরিণতি ভয়াবহ! রণবীর সিংকে হুমকি, তদন্তে মুম্বই পুলিশ

February 20, 2026 10:52 AM
Ranveer Singh
---Advertisement---

বেশ কিছুদিন ধরেই বলিউড অভিনেতা রণবীর সিং-কে উদ্দেশ্য করে হুমকি আসছিল। যার জন্যে তরকা দম্পতির বাড়িতে নিরাপত্তাও বাড়ানো হয়। তবে এবার জানা গেছে, কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নাম করে একটি ভয়েস নোটে নাকি ১০ কোটি টাকা দাবি করা হয়েছে। টাকা না মিললে পরিণতি ভয়াবহ হতে পারে বলেও হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।

পুলিশ সূত্রে খবর, একটি আমেরিকান নম্বর থেকে রণবীরের ম্যানেজারের হোয়াটসঅ্যাপে ওই ভয়েস নোট পাঠানো হয়। সেখানে ১০ কোটি টাকা চাওয়া হয় বলে অভিযোগ। কে এই ভয়েস নোট পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ-এর ক্রাইম ব্রাঞ্চ। তারা মোবাইল নম্বরটির উৎস জানার চেষ্টা করছে। ইতিমধ্যেই রণবীরের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।Ranveer Singh

এদিকে, পরিচালক রোহিত শেট্টি-র বাড়ির কাছে গুলি চলার ঘটনার পরপরই এই হুমকির ঘটনাটি সামনে আসে। ফলে দুটি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এখনও পর্যন্ত ঘটনার এফআইআর দায়ের হয়নি, তবে প্রাথমিক তদন্ত জোরকদমে চলছে। ভয়েস নোটের সত্যতা যাচাই এবং এর পেছনে কারা রয়েছে, তা জানতে প্রযুক্তির সাহায্য নিয়ে বিশ্লেষণও করা হচ্ছে। পর পর এই জাতীয় ঘটনায় বলিউডে চাঞ্চল্য ছড়িয়েছে। সম্ভাব্য দিকগুলি খতিয়ে দেখছে পুলিশ।Ranveer Singh


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment