---Advertisement---
lifezone nursing home

Sudipta Chakraborty Bidipta Chakraborty: মাতৃহারা অভিনেত্রী সুদীপ্তা-বিদীপ্তা, প্রয়াত নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী

April 2, 2026 2:56 PM
Sudipta-Chakraborty-Bidipta-Chakraborty
---Advertisement---

টলিপাড়ায় ফের দুঃসংবাদ। মাকে হারালেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী এবং সুদীপ্তা চক্রবর্তী (Sudipta-Chakraborty-Bidipta-Chakraborty) । দিন কয়েক আগেই ভাইসম অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন দুই অভিনেত্রী। এবার মাতৃহারা হলেন দু’জন। মাত্র দু’দিনের ব্যবধানে ফের সবকিছু ওলট-পালট হয়ে গেল। প্রয়াত, নৃত্যশিল্পী দীপালি চক্রবর্তী। বয়স হয়েছিল ৭৫। ঘনিষ্ঠ সূত্রে খবর, দিন আগেও ঘনিষ্ঠ একজনের স্মরণসভায় নৃত্য পরিবেশনা করেছিলেন দীপালি চক্রবর্তী। তার পরেই আচমকা অসুস্থ হয়ে পড়েন।

অসুস্থ হওয়ার পরই তড়িঘড়ি করে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দীপালি চক্রবর্তীকে। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার, ২ এপ্রিল সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এদিন সমাজমাধ্যমে তাঁর মায়ের একটি ছবি পোস্ট করেন। সেখানে শুধু একটাই শব্দ লেখেন ‘মা’। এই পোস্ট দেখে নেটিজেনরা অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। অনেকেই পোস্টের নিচে কমেন্টে নানান প্রশ্ন করেন। নৃত্যশিল্পী দিপালী চক্রবর্তী ছিলেন টলিউডের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তীর স্ত্রী। তিনি একজন দক্ষ ওডিশি নৃত্যশিল্পী ও নৃত্যগুরু হিসেবে পরিচিত ছিলেন। তাঁদের তিন মেয়ে, সুদীপ্তা, বিদীপ্তা ও বিদিশা চক্রবর্তী।

বিদিশা (Sudipta-Chakraborty-Bidipta-Chakraborty) বলেন, “আমার মা নৃত্যশিল্পী ছিলেন। তাঁর প্রতিটা স্মৃতি আঁকড়েই এ বার আমাদের এগিয়ে যেতে হবে। দু’দিন আগেও তো মা এক নিমন্ত্রণ রক্ষা করতে গিয়েছিলেন। তারপরে গিয়েছিলেন এক জনের স্মরণসভায়। সেখানে নৃত্য পরিবেশনাও করেছিলেন। তারপরে বাড়ি ফিরেই শরীরে অস্বস্তি শুরু হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় মাকে।”

মস্তিষ্কে সমস্যা ধরা পড়েছিল। চিকিৎসক সেই অনুযায়ী চিকিৎসাও করছিলেন। একটা অস্ত্রোপচারও করতে হয়েছিল। কিন্তু এত কিছুর পরেও শেষরক্ষা হলো না। স্বাভাবিকভাবেই মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিন কন্যা।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment