অনলাইন শপিংয়ের সঙ্গে এবার মিলবে বিনোদনের বাড়তি চমক। Flipkart Plus সদস্যদের জন্য নতুন একটি অফার চালু করেছে ফ্লিপকার্ট। কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলেই Netflix Mobile Plan-এর ৩০ দিনের সাবস্ক্রিপশন মিলবে কোনও অতিরিক্ত খরচ ছাড়াই। তবে এই সুবিধা পেতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে। কী সেই নিয়ম? কারা পাবেন এই সুবিধা? কীভাবে দাবি করবেন? জেনে নিন।
Netflix Free Plan: কী এই নতুন অফার?
ফ্লিপকার্টের নতুন অফারে নির্বাচিত Flipkart Plus সদস্যরা এক মাসে কমপক্ষে ৪টি সফল অর্ডার করলেই ৩০ দিনের Netflix Mobile Plan উপহার হিসেবে পাবেন। তবে প্রতিটি অর্ডারের মূল্য হতে হবে কমপক্ষে ২৯৯ টাকা।এই অর্ডারগুলি করা যাবে—
- Flipkart
- Flipkart Minutes
- Flipkart Grocery
তবে মনে রাখতে হবে, এটি Netflix-এর মোবাইল প্ল্যান। অর্থাৎ একসঙ্গে শুধুমাত্র একটি মোবাইল ডিভাইসেই (SD) দেখা যাবে।
কারা এই অফারের জন্য যোগ্য?
বর্তমানে এই সুবিধা সব Flipkart Plus সদস্যের জন্য নয়। এটি পরীক্ষামূলক পর্যায়ে সীমিত সংখ্যক সক্রিয় Plus সদস্যদের জন্য চালু হয়েছে।
তবে আপনি এই অফারের যোগ্য কি না জানতে – Flipkart App → My Account → Plus Page-এ গিয়ে দেখে নিতে পারবেন।
যদি এখন এই সুবিধা সেখানে না দেখায়, তাহলে চিন্তার কিছু নেই। ধীরে ধীরে আরও Plus সদস্যদের জন্য এটি চালু করা হবে।
কীভাবে অফারটি আনলক করবেন?
এক মাসে ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের ৪টি সফল অর্ডার সম্পূর্ণ হলেই Netflix-এর সুবিধা আনলক হবে।
এরপর—1. My Account → Plus Page → Netflix Benefit-এ যান।
2. Claim Now-এ ট্যাপ করুন।
3. আপনি Netflix- অ্যাপে পৌঁছাবেন।
4. সেখানে নিজের মোবাইল নম্বর বা ই-মেল আইডি দিয়ে সাইন ইন করুন।
5. OTP দিয়ে যাচাই সম্পূর্ণ হলেই Netflix Mobile Plan সক্রিয় হয়ে যাবে।
6. এরপর Netflix অ্যাপে একই তথ্য দিয়ে লগ ইন করলেই আপনি আপনার পছন্দের সিনেমা, সিরিজ দেখতে পারবেন।
তবে এক্ষেত্রে মনে রাখবেন, চতুর্থ অর্ডার সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই সুবিধাটি ক্লেম করে নিন। তাহলে পুরো ৩০ দিনের মেয়াদ পাবেন।
মাসে ৭,০০০ টাকা, সঙ্গে কাজের সুযোগ, কী এই LIC র ‘বিমা সখী’ প্রকল্প?
প্রতি মাসেই কি পাওয়া যাবে এই অফার?
হ্যাঁ। এটি এককালীন অফার নয়। প্রতি মাসে আবার ৪টি অর্ডার করলেই নতুন করে আরও ৩০ দিনের Netflix Mobile Plan আনলক করা যাবে।
কোন কোন অর্ডারগুলি গণ্য হবে?
Flipkart, Flipkart Minutes অথবা Flipkart Grocery থেকে অর্ডার করা যেকোনও কিছুই এই পাওয়ার জন্য যোগ্য। তবে প্রতিটি অর্ডারের মূল্য কমপক্ষে ২৯৯ টাকা হতে হবে।
তবে কয়েকটি পণ্য আছে, যেগুলি অর্ডার করলে এই অফারের আওতায় পড়বে না। সেগুলি হলো- সোনা ও রুপোর কয়েন বা বার, Infant Formula Baby Food, Baby Cereal, সিগারেট ও তামাকজাত পণ্য, Flipkart Gift Card, ডিজিটাল পণ্য (যেমন অ্যান্টিভাইরাস, অপারেটিং সিস্টেমের সিডি, এক্সটেন্ডেড ওয়ারেন্টি ইত্যাদি), Flipkart ব্র্যান্ডেড কার্টুন ও প্যাকেজিং বক্স। (Netflix Free Plan)
আগে থেকেই Netflix প্ল্যান থাকলে কী করবেন?
এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই অফারে যে প্ল্যানটি দেওয়া হচ্ছে, সেটি শুধুমাত্র Netflix Mobile Plan।
আপনি যদি নিজের বর্তমান Netflix অ্যাকাউন্ট ব্যবহার করে এই অফারটি সক্রিয় করেন, তাহলে আপনার আগের প্ল্যানটি Netflix Mobile Plan-এ পরিবর্তিত হয়ে যাবে। অর্থাৎ, যদি বর্তমানে আপনার HD, টিভি বা একাধিক ডিভাইসে নেটফ্লিকস প্ল্যান থাকে, তাহলে সেই সুবিধাগুলি আর থাকবে না।তাই যাঁদের আগে থেকেই উচ্চতর Netflix প্ল্যান রয়েছে, তাঁদের জন্য নতুন মোবাইল নম্বর বা নতুন ই-মেল আইডি ব্যবহার করে আলাদা Netflix অ্যাকাউন্ট তৈরি করে নেওয়াই ভালো। বর্তমান Netflix অ্যাকাউন্টের সঙ্গে কোন ই-মেল যুক্ত আছে, তা আগে Netflix Account-এ গিয়ে আগে দেখে নিতে পারেন।
এক নজরে: কোন কথাগুলো মনে রাখবেন?
- এই সুবিধা বর্তমানে সীমিত সংখ্যক Flipkart Plus সদস্যদের জন্য।
- প্রতিটি অর্ডারের মূল্য হতে হবে কমপক্ষে ২৯৯ টাকা।
- মাসে ৪টি সফল অর্ডার করলেই ৩০ দিনের Netflix Mobile Plan মিলবে।
- এটি শুধুমাত্র একটি মোবাইল ডিভাইসে SD কোয়ালিটিতে ব্যবহার করা যাবে। (Netflix Free Plan)
- আগে থেকেই Netflix-এর HD প্ল্যান থাকলে একই অ্যাকাউন্ট ব্যবহার করার আগে অবশ্যই সতর্ক থাকুন, কারণ সেটি Mobile Plan-এ বদলে যেতে পারে।












