দেশের অন্যতম বৃহৎ জীবনবীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে চালু করেছে ‘বিমা সখী’ প্রকল্প। এই উদ্যোগের মাধ্যমে যোগ্য মহিলারা প্রশিক্ষণের পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য মাসিক ভাতা পান। একই সঙ্গে LIC-র বিমা এজেন্ট হিসেবে কাজ করার সুযোগও তৈরি হয়। বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের কর্মসংস্থান ও আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যেই এই প্রকল্প চালু করা হয়েছে। (LIC Bima Sakhi)
LIC র ‘বিমা সখী’ প্রকল্প কী?
বর্তমান সময়ে বহু মহিলা স্বনির্ভর হওয়ার সুযোগ খুঁজছেন। সেই দিক থেকে LIC-র ‘বিমা সখী’ প্রকল্প একটি সফল উদ্যোগ। এতে একদিকে যেমন নির্দিষ্ট সময়ের জন্য মাসিক ভাতা পাওয়া যায়, অন্যদিকে প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে LIC-র বিমা এজেন্ট হিসেবে দীর্ঘমেয়াদি আয়ের সুযোগও তৈরি হয়। ফলে বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের জন্য এটি কর্মসংস্থান ও আর্থিক স্বাধীনতার একটি কার্যকর পথ হয়ে উঠতে পারে।
কাদের জন্য এই প্রকল্প?
‘বিমা সখী’ প্রকল্পে মহিলাদের জন্য। এই প্রকল্পের সুবিধা পেতে হলে বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে। পাশাপাশি ন্যূনতম মাধ্যমিক (দশম শ্রেণি) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
কত টাকা ভাতা মিলবে?
এই প্রকল্পে নির্বাচিত মহিলাদের প্রথম তিন বছর এলআইসি-র পক্ষ থেকে নির্দিষ্ট মাসিক ভাতা দেওয়া হয়। ভাতার পরিমাণ ধাপে ধাপে কমলেও এর সঙ্গে পলিসি বিক্রির কমিশনও পাওয়া যায়।
প্রথম বছর: মাসে ৭,০০০ টাকা
দ্বিতীয় বছর: মাসে ৬,০০০ টাকা
তৃতীয় বছর: মাসে ৫,০০০ টাকা
এর বাইরে, বিক্রি হওয়া বিমা পলিসির উপর কমিশনও আলাদা করে দেওয়া হয়।
অবসরের পর অর্থিক সুরক্ষা দেবে অটল পেনশন যোজনা, কারা পাবেন? কীভাবে করবেন আবেদন?
LIC Bima Sakhi: প্রশিক্ষণের পর মিলতে পারে এজেন্ট হিসেবে কাজের সুযোগ
প্রকল্পে যোগ দেওয়ার পর অংশগ্রহণকারীদের এলআইসি-র পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়। তিন বছরের প্রশিক্ষণ ও কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাঁরা LIC-র বিমা এজেন্ট হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন। তবে এর জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। প্রথম বছরে যে পলিসিগুলি করা হবে, তার অন্তত ৬৫ শতাংশ সক্রিয় (Active) থাকতে হবে।
গ্রামীণ মহিলাদের অগ্রাধিকার
এই প্রকল্পের অন্যতম লক্ষ্য গ্রামীণ এলাকায় বিমা সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং সেখানকার মহিলাদের আয়ের নতুন পথ তৈরি করা। তাই আবেদনকারীদের মধ্যে গ্রামীণ এলাকার মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয়।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী মহিলারা LIC-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। সেখানে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। সমস্ত তথ্য যাচাইয়ের পর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
তবে মনে রাখতে হবে, এই প্রকল্পে সবাই আবেদন করতে পারবেন না। LIC-র বর্তমান কর্মী বা বিমা এজেন্টদের নিকট আত্মীয়রা এই প্রকল্পের জন্য যোগ্য নন। এমন কেউ আবেদন করলে তা বাতিল হতে পারে।













1 thought on “মাসে ৭,০০০ টাকা, সঙ্গে কাজের সুযোগ, কী এই LIC র ‘বিমা সখী’ প্রকল্প?”