রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ITR ফাইলের জন্য ছুটতে হবে না CA-র কাছে, বাড়িতেই করুন জমা, রইল গাইড

Published on: July 10, 2026
How to File ITR
---Advertisement---

আপনি কি নতুন চাকরি পেয়েছেন? তাহলে এবার আয়কর রিটার্ন বা ITR জমা দেওয়ার বিষয়টিও জেনে রাখা জরুরি। অনেকেই ভাবেন ITR ফাইল করা হয়তো খুব কঠিন। কিন্তু আসলে এই কয়েকটি সহজ ধাপে কাজটি করলে বিষয়টি একেবারেই কঠিন মনে হবে না। যাঁদের আয় ৫০ লক্ষ টাকা পর্যন্ত এবং আয়ের উৎস মূলত বেতন বা একটি বাড়ির মালিক, তাঁরা সাধারণত ITR-1 (Sahaj) ফর্ম ব্যবহার করে রিটার্ন জমা দিতে পারেন। দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি।

কী কী নথি লাগবে?

সবার আগে কয়েকটি দরকারি নথি হাতের কাছে রাখুন।- Form 16 – আপনি যে সংস্থায় বা অফিসে কাজ করছেন সেখান থেকেই পাবেন। এতে আপনার বেতন ও কত টাকা কর কাটা হয়েছে, সেই তথ্য থাকে। (How to File ITR)

  • Form 26AS ও AIS- আয়কর পোর্টাল থেকে ডাউনলোড করা যায়। এখানে আপনার আয় ও কর সংক্রান্ত সব তথ্য দেখা যায়।
  • বিনিয়োগের কাগজপত্র – যদি Old Tax Regime বেছে নেন, তাহলে 80C, 80D, HRA-সহ বিভিন্ন কর ছাড়ের প্রমাণ লাগবে।
  • PAN ও Aadhaar কার্ড – এই দু’টি নথি অবশ্যই হাতের সামনে রাখুন।

এরপর কী করবেন?

আয়কর বিভাগের e-Filing পোর্টালে গিয়ে PAN বা Aadhaar নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন। তারপর e-File > Income Tax Returns > File Income Tax Return অপশনে যান।

এরপর সঠিক Assessment Year বেছে নিন। যেমন FY 2025-26-এর জন্য AY 2026-27 নির্বাচন করতে হবে। তারপর Online, Individual এবং ITR-1 (Sahaj) ফর্ম বেছে নিন।

তথ্য ভালো করে মিলিয়ে নিন

পোর্টালে আপনার বেতন, ব্যাঙ্কের সুদ ও TDS-এর অনেক তথ্য আগে থেকেই দেওয়া থাকে। এগুলো Form 16-এর সঙ্গে মিলিয়ে দেখুন। কোথাও ভুল বা কিছু বাদ পড়েছে কি না, অবশ্যই দেখে নিন। (How to File ITR)

কর ছাড়ের তথ্য দিন

আপনি যদি Old Tax Regime বেছে নেন, তাহলে 80C, 80D, 80E-সহ যেসব কর ছাড় পাবেন, সেগুলির তথ্য নিজে লিখতে হবে।আর New Tax Regime নিলে বেশিরভাগ কর ছাড় দেখাতে হয় না। তবে সেখানে আলাদা করের স্ল্যাবের সুবিধা থাকে।

করের হিসাব দেখে নিনসব তথ্য দেওয়ার পর পোর্টাল নিজেই হিসাব করে জানিয়ে দেবে আপনাকে কত টাকা কর দিতে হবে, নাকি কিছু টাকা ফেরত (Refund) পাবেন।যদি কর বাকি থাকে, তাহলে Pay Now অপশনে ক্লিক করে সেই টাকা জমা করুন।

RailOne-এ ট্রেন টিকিটে কড়াকড়ি, চলবে না স্ক্রিনশট, পিডিএফ বা হোয়াটসঅ্যাপ কপি

সবশেষে e-verification করুন

সব তথ্য ঠিক থাকলে রিটার্ন জমা দিন এবং Aadhaar OTP, Net Banking বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে e-Verify করুন।মনে রাখবেন, e-Verify না করলে আপনার ITR প্রক্রিয়া সম্পূর্ণ বলে ধরা হবে না।

সবশেষে Acknowledgement Receipt ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন। ভবিষ্যতে প্রয়োজনে এটি কাজে লাগতে পারে। তাই দেরি না করে আজই ITR ফাইলকরে ফেলুন। চলতি বছরে ITR ফাইল করার শেষ তারিখ ৩১ জুলাই। (How to File ITR)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment