রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

RailOne-এ ট্রেন টিকিটে কড়াকড়ি, চলবে না স্ক্রিনশট, পিডিএফ বা হোয়াটসঅ্যাপ কপি

Published on: July 10, 2026
Railway Guidelines
---Advertisement---

অনলাইনে আনরিজার্ভড (Unreserved) বা লোকাল ট্রেনের টিকিট কাটেন? তাহলে এই মতুন নির্দেশিকা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিজিটাল টিকিটের অপব্যবহার রুখতে এবার নতুন নিয়ম জারি করল ভারতীয় রেল। এবার থেকে Rail One অ্যাপে থাকা আসল ডিজিটাল টিকিট ছাড়া অন্য কোনও টিকিটের কপিই আর বৈধ বলে ধরা হবে না। অর্থাৎ, টিকিটের স্ক্রিনশট, ছবি, PDF বা WhatsApp-এ ফরওয়ার্ড করা কপি দেখিয়ে আর ট্রেনে সফর করা যাবে না।

সম্প্রতি রায়পুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার (DCM) অবধেশ কুমার ত্রিবেদী জানিয়েছেন, টিকিট চেকিংয়ের সময় যাত্রীর কাছে RailOne অ্যাপে থাকা আসল টিকিট দেখাতে হবে। শুধু তাই নয়, যে মোবাইল ফোন এবং যে মোবাইল নম্বর দিয়ে টিকিট বুক করা হয়েছে, সেই একই ফোনেই টিকিটটি থাকতে হবে। অন্য কোনও ফোনে ফরওয়ার্ড করা কপি বা স্ক্রিনশট দেখালে তা বৈধ হিসেবে ধরা হবে না। (Railway Guidelines)

কোন কোন টিকিট গ্রহণ করবে না রেল?

নতুন নির্দেশিকা অনুযায়ী, নীচের কোনও ফরম্যাটই আর বৈধ টিকিট হিসেবে গণ্য হবে না—

  • টিকিটের স্ক্রিনশট
  • টিকিটের ছবি (ফটো)
  • PDF কপি
  • WhatsApp বা অন্য কোনও মেসেজিং অ্যাপে পাঠানো টিকিটের কপি

রেলের স্পষ্ট বক্তব্য, টিকিট অবশ্যই RailOne অ্যাপের মধ্যেই আসল অবস্থায় দেখাতে হবে।

কেন এই নিয়ম জারি করল রেল?

সম্প্রতি ১৮৫১৭ নম্বর করবা-ভিসাখাপত্তনম লিঙ্ক এক্সপ্রেসে এক অদ্ভুত ঘটনা ঘটে। করবা থেকে রায়পুর যাচ্ছিলেন এক মহিলা যাত্রী। টিকিট পরীক্ষকের কাছে তিনি নিজের টিকিটের WhatsApp-এ পাঠানো স্ক্রিনশট দেখান।

মহিলা জানান, তাঁর ভাই RailOne অ্যাপ থেকে টিকিট কেটে সেটির স্ক্রিনশট WhatsApp-এ পাঠিয়েছিলেন। কিন্তু টিকিট পরীক্ষক যাচাই করে দেখেন, টিকিটটি বিকেল ৪টা ৪৫ মিনিটে কাটা হয়েছে, অথচ ট্রেনটি ৪টা ১০ মিনিটেই করবা স্টেশন ছেড়ে দিয়েছিল। এছাড়া টিকিটটি যাত্রীর নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরেও ছিল না। ফলে সেই স্ক্রিনশটকে অবৈধ বলে ঘোষণা করা হয় এবং রেলের নিয়ম অনুযায়ী ওই যাত্রীকে জরিমানা করা হয়। এরপর থেকেই অনলাইনের রেলের টিকিটের বৈধতা নিয়ে কড়াকড়ি বাড়াতে এই নতুন নিয়ম জারি করেছে ভারতীয় রেল। (Railway Guidelines)

ট্রেন ছাড়ার পর টিকিট কাটলে তাও বৈধ হবে না

রেল আরও জানিয়েছে, ডিজিটাল আনরিজার্ভড টিকিট ট্রেন ছাড়ার আগেই কাটতে হবে। ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পরে টিকিট কাটা হলে, সেটি RailOne অ্যাপে থাকলেও বৈধ বলে গণ্য হবে না।

৬৫ টাকার চাকরি থেকে ২০ হাজার কোটির ব্যবসা, জানেন কি ‘অরুণ’ আইসক্রিমের সাফল্যের গল্প?

যাত্রীদের জন্য রেলের গুরুত্বপূর্ণ পরামর্শ

যাত্রাপথে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য রেল কয়েকটি পরামর্শও দিয়েছে—

  • যে ফোন দিয়ে টিকিট কাটা হয়েছে, সেই ফোনই সঙ্গে রাখুন।
  • যেকোনও মুহূর্তে RailOne অ্যাপে টিকিট দেখানোর মতো অবস্থায় ফোনটি চার্জ দিয়ে, রিচার্জ করে রাখুন।
  • যাত্রা শুরুর আগে স্টেশনের নাম, ভ্রমণের তারিখ এবং টিকিটের সমস্ত তথ্য ভালো করে মিলিয়ে নিন।
  • স্ক্রিনশট, PDF বা WhatsApp কপির উপর নির্ভর করবেন না।

রেলের সতর্কবার্তা, টিকিটের তথ্য ভুল থাকলে বা আসল ডিজিটাল টিকিট দেখাতে না পারলে যাত্রীকে জরিমানা বা অন্য শাস্তির মুখে পড়তে হতে পারে।

রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রে এই নিয়ম নয়

রেল স্পষ্ট করেছে, এই নতুন নির্দেশিকা শুধুমাত্র RailOne অ্যাপ থেকে কাটা ডিজিটাল আনরিজার্ভড টিকিটের জন্য। রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। কারণ সংরক্ষিত টিকিটে পরিচয়পত্র মিলিয়েই যাত্রীর পরিচয় যাচাই করা হয়। (Railway Guidelines)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

2 thoughts on “RailOne-এ ট্রেন টিকিটে কড়াকড়ি, চলবে না স্ক্রিনশট, পিডিএফ বা হোয়াটসঅ্যাপ কপি”

Leave a Comment