---Advertisement---
lifezone nursing home

পুজো-পার্বণ হোক বা বিয়ে সব কাজেই লাগে কলা গাছ, জানেন এই গাছের গুরুত্ব?

May 30, 2026 8:15 PM
Astro Tips
---Advertisement---

ভারতীয় হিন্দু ধর্ম এবং সংস্কৃতিতে কলাগাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। যুগ যুগ ধরে বিভিন্ন শুভ কাজ, পুজো-পার্বণ এবং মাঙ্গলিক দোষ খণ্ডনে কলাগাছের বিশেষ গুরুত্ব রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই গাছ উর্বরতা, প্রাচুর্য, সমৃদ্ধি এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদের প্রতীক হিসেবে বিবেচিত হয়। জানেন কি এই গাছের মাহাত্ম্য?

ধর্মীয় বিশ্বাস এবং মাহাত্ম্য

হিন্দু ধর্মে কলাগাছকে সাক্ষাৎ ভগবান বিষ্ণুর প্রতীক বলা হয়। অনেকের মতে, এই গাছে স্বয়ং ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বাস রয়েছে। সেই কারণেই বহু ভক্ত নিয়মিত কলাগাছের পূজা করেন। বিশেষ করে প্রতি বৃহস্পতিবার কলাগাছের পূজা করলে কোষ্ঠীতে বৃহস্পতি গ্রহের অবস্থান শক্তিশালী হয় বলে বিশ্বাস করা হয়। এর ফলে সংসারে সুখ, শান্তি ও ধন-সম্পদের বৃদ্ধি ঘটে এবং দাম্পত্য জীবনের নানা বাধা দূর হয়। (Astro Tips)

মঙ্গল দোষ খণ্ডন

যাদের কুষ্ঠিতে মঙ্গল দোষ থাকে শাস্ত্র অনুযায়ী তাদের বাস্তবে বিয়ের আগে কলাগাছের সঙ্গে বিবাহ দেওয়ার রীতি প্রচলিত রয়েছে। বিশ্বাস করা হয়, এর মাধ্যমে নাকি অশুভ প্রভাব অনেকটাই দূর হয়ে যায়। ভবিষ্যতে সেই জাতক জাতিকার দাম্পত্য জীবন সুখের হয়।

মন্দিরে প্রবেশের আগে ভক্তরা কেন মন্দিরের সিঁড়িতে মাথা ঠেকান? জানেন কারণ?

পুজো-পার্বণে কলাগাছ কেন লাগে?

হিন্দুদের যেকোনও পুজো-পার্বণেও কলাগাছের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্গাপূজার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো কলা গাছ বা নবপত্রিকা স্নান। সপ্তমীর সকালে একটি কলা গাছের সঙ্গে বেল, ডালিম, অশোক, মানকচু, ধান, হলুদ এবং জয়ন্তী—এই আটটি উদ্ভিদ একত্রিত করে লাল পাড়ের শাড়ি পরানো হয় এবং নবপত্রিকা রূপে পুজো করা হয়। এছাড়া যেকোনও দেবতার পুজো, বিবাহ বা অন্যান্য অনুষ্ঠানের সময় প্রবেশদ্বারের দু’পাশে দুটি কলাগাছ বেঁধে রাখা অত্যন্ত শুভ এবং মঙ্গলজনক বলে মনে করা হয়। (Astro Tips)

বাস্তুশাস্ত্রেও আছে কলাগাছের গুরুত্ব

বাস্তুশাস্ত্রেও কলাগাছের বিশেষ গুরুত্ব রয়েছে। বাস্তুমতে, বাড়ির উত্তর-পূর্ব বা পূর্ব দিকে কলাগাছ লাগানো অত্যন্ত শুভ। এর ফলে বাড়ির আশপাশে ইতিবাচক শক্তির সঞ্চার হয় বলে বিশ্বাস করা হয়। পাশাপাশি যেকোনও পুজোর সময় কলা পাতা এবং কলা অত্যন্ত পবিত্র উপাদান হিসেবে দেবতাদের নৈবেদ্য দেওয়ার জন্যেও ব্যবহার করা হয়।

ধর্মীয় আচার থেকে পুজো-পার্বণ এমনকি বাস্তুশাস্ত্র, সব ক্ষেত্রেই কলাগাছের বিশেষ গুরুত্ব রয়েছে। তাই হিন্দুধর্মে কলাগাছ কেবল একটি ফলদ গাছ নয়, বরং শুভশক্তি , সমৃদ্ধি এবং ঐশ্বরিক আশীর্বাদের এক প্রতীক। (Astro Tips)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “পুজো-পার্বণ হোক বা বিয়ে সব কাজেই লাগে কলা গাছ, জানেন এই গাছের গুরুত্ব?”

Leave a Comment