---Advertisement---
lifezone nursing home

এই বিশেষ নিয়ম মেনে সিঁদুর পরুন, দাম্পত্য জীবন হবে সুখের

May 31, 2026 12:15 PM
Astro Tips
---Advertisement---

হিন্দু ধর্মে বিবাহিত মহিলাদের জীবনে সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতীয় সংস্কৃতিতে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল, দীর্ঘায়ু এবং সুস্থতার কামনায় সিঁথিতে সিঁদুর পরেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সিঁদুরের লাল বা কমলা রঙের মধ্যেই লুকিয়ে থাকে দাম্পত্য জীবনের সুখ-শান্তি ও সম্পর্কের গভীরতার চাবি কাঠি। তবে শুধু সিঁদুর পরলেই হবে না, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সিঁদুর পরার ক্ষেত্রেও কিছু বিশেষ নিয়ম মানা উচিত।

বর্তমানে অনেকেই সিঁদুর পরার জন্য তুলি, চিরুনি বা কৌটোর সঙ্গে দেওয়া বিশেষ স্টিক ব্যবহার করেন। শাস্ত্র মতে, আঙুল দিয়ে সিঁদুর পরাই সবচেয়ে শুভ বলে মনে করা হয়। জ্যোতিষবিদদের মতে, আঙুল দিয়ে সিঁদুর পরা হচ্ছে তার প্রভাব নাকি সরাসরি পড়ে দাম্পত্য জীবনেও। (Astro Tips)

কোন আঙুল দিয়ে সিঁদুর পরবেন?

তর্জনী: তর্জনীর সঙ্গে বৃহস্পতি গ্রহের সম্পর্ক রয়েছে। এই আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো থাকে এবং সম্পর্ক আরও মজবুত হয়। পাশাপাশি আধ্যাত্মিক ভাবনাও বৃদ্ধি পায়। তবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী, নিয়মিত তর্জনী ব্যবহার করলে অহংকার বা আত্মগরিমা বাড়তে পারে।

মধ্যমা: মধ্যমা আঙুলের সঙ্গে শনি গ্রহের সম্পর্ক রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে, এই আঙুল দিয়ে সিঁদুর পরা দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত শুভ। এতে স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকে এবং একে অপরের ইচ্ছা-অনিচ্ছাকে গুরুত্ব দেওয়ার মানসিকতা তৈরি হয়। (Astro Tips)

অনামিকা: অনামিকার সঙ্গে সূর্যের সম্পর্ক রয়েছে। শাস্ত্রে এই আঙুলকেই সিঁদুর পরার জন্য সবচেয়ে শুভ এবং উপযুক্ত বলা হয়েছে। বিশ্বাস করা হয়, অনামিকা দিয়ে সিঁদুর পরলে সংসারে সুখ-শান্তি বজায় থাকে এবং স্বামীর কর্মজীবন বা পেশাগত ক্ষেত্রেও উন্নতির পথ সহজ হয়।

পুজো-পার্বণ হোক বা বিয়ে সব কাজেই লাগে কলা গাছ, জানেন এই গাছের গুরুত্ব?

কনিষ্ঠা: কনিষ্ঠা আঙুল বুধ গ্রহের প্রতিনিধিত্ব করে। যদিও সাধারণত এই আঙুল দিয়ে খুব কম মানুষই সিঁদুর পরেন, তবুও শাস্ত্রে এর ব্যবহার নিয়ে কোনও নিষেধাজ্ঞার কথা বলা হয়নি।

বৃদ্ধাঙ্গুলি: হিন্দু শাস্ত্রে বৃদ্ধাঙ্গুলি দিয়ে সিঁদুর পরার প্রচলন নেই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বিশেষ কোনও আচার বা ধর্মীয় অনুষ্ঠানের প্রয়োজন না থাকলে দৈনন্দিন জীবনে এই আঙুল ব্যবহার না করাই ভালো। (Astro Tips)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “এই বিশেষ নিয়ম মেনে সিঁদুর পরুন, দাম্পত্য জীবন হবে সুখের”

Leave a Comment