হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। অনেকেই প্রতিদিন নিয়ম করে তুলসী গাছে জল দেন এবং পুজো করেন। তবে শাস্ত্র বলছে মলমাসে তুলসীর আরাধনা করলে মিলতে পারে বিশেষ ফল। তবে তুলসি পুজোর ক্ষেত্রেও কিছু বিশেষ নিয়ম মেনে চলা জরুরি। জেনে নিন কী সেই নিয়ম।
বর্তমানে চলছে মলমাস বা পুরুষোত্তম মাস, যা আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত চলবে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই মাসটি ভগবান শ্রীহরি বিষ্ণুর উদ্দেশে উৎসর্গ করা হয়। আর ভগবান বিষ্ণুর সঙ্গে তুলসি দেবীর সম্পর্ক অত্যন্ত গভীর। তাই এই সময় তুলসি পুজোর গুরুত্বও অনেক বেশি। জ্যোতিষবিদদের মতে, মলমাসে নিয়ম করে তুলসি পুজো করলে জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যার ভুগছেন, তাঁদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ বলে ধরা হয়। (Astrology Tips)
শাস্ত্র অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যায় তুলসি মঞ্চের সামনে গরুর খাঁটি ঘিয়ের একটি প্রদীপ জ্বালানো শুভ। তবে প্রদীপটি সরাসরি মাটিতে না রেখে তার নীচে কিছুটা গোটা আতপ চাল ছড়িয়ে দিতে বলা হয়েছে। প্রদীপ জ্বালানোর সময় ভক্তিভরে ‘ওঁ নমো ভগবতে বাসুদেবায়’ মন্ত্র জপ করারও পরামর্শ দেওয়া হয়। সনাতন ধর্মের বিশ্বাস, মলমাসে নিয়ম মেনে এই উপাচার পালন করলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। এর ফলে সংসারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং আর্থিক অনটন দূর হয়।
ময়ূরের পালকেই বদলাতে পারে আপনার ভাগ্যের চাকা, জেনে নিন সঠিক নিয়ম
শুধু সন্ধ্যার পুজো নয়, সকালের একটি বিশেষ নিয়মও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। মলমাসের যে কোনও দিন সকালে স্নান সেরে একটি তামার ঘটিতে পরিষ্কার জল নিতে হবে। সেই জলে সামান্য কাঁচা দুধ ও এক চিমটে হলুদ মিশিয়ে লক্ষ্মী-নারায়ণকে স্মরণ করে তুলসি গাছের গোড়ায় অর্পণ করতে হবে। তবে এই নিয়ম পালন করার ক্ষেত্রেও রয়েছে কিছু বিধি নিষেধ। সেগুলি না জেনে ভুল দিনে এই উপচার করলে হিতে বিপরীত হতে পারে। (Astrology Tips)
শাস্ত্র বলছে, রবিবার এবং একাদশী তিথিতে পালন করা যাবে না এই নিয়ম। জ্যোতিষবিদদের মতে, এই উপায়ের মাধ্যমে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পায়। আর বৃহস্পতি শক্তিশালী হলে জীবনে ধন-সম্পদ, মান-সম্মান এবং সৌভাগ্য বৃদ্ধি পায় বলেই বিশ্বাস।












1 thought on “মলমাসে তুলসী পুজো করলে মিলতে পারে ফল, জেনে নিন সঠিক নিয়ম”