---Advertisement---
lifezone nursing home

Chhattisgarh Bridge Stolen: রাতারাতি চুরি ৩০ টনের ব্রিজ, আজব কাণ্ড ছত্তিসগড়ে

January 23, 2026 6:41 PM
chhattisgarh bridge stolen
---Advertisement---

কতরকম চুরির কথা শুনেছেন? মোবাইল, ওয়ালেট, টাকা, বাইক, সাইকেল। এগুলো কমন। কিন্তু এ বার চুরি হয়ে গেল আস্ত লোহার ব্রিজ। এই চুরি যেন সিনেমাকেও হার মানাবে (Chhattisgarh Bridge Stolen)। ছত্তিশগড়ের কোরবা জেলায় রাতারাতি উধাও হয়ে গেল একটি সম্পূর্ণ লোহার ব্রিজ। প্রায় ৬০ ফুট লম্বা, ২৫ থেকে ৩০ টন ওজনের এই সেতুটি শনিবার গভীর রাতে কেটে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। সকালে উঠে স্থানীয় বাসিন্দারা দেখেন, খালের উপর থাকা সেতুটি যেন হাওয়ায় মিলিয়ে গেছে।

প্রায় চার দশক আগে জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য তৈরি হয়েছিল এই সেতু। রেললাইনের মতো ভারী গার্ডার এবং পুরু লোহার পাত দিয়ে তৈরি এই কাঠামোর আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। শনিবার রাত ১১টা নাগাদ শেষবার সেতুটি ব্যবহার করেছিলেন গ্রামবাসীরা। কিন্তু পরদিন সকালে সেখানে গিয়ে দেখেন, খালের দুই প্রান্তে শুধু গ্যাস কাটারের দাগ, সেতুর অস্তিত্ব নেই।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অত্যন্ত পরিকল্পিতভাবে এই চুরি করা হয়েছে। গ্যাস কাটার দিয়ে দু’দিক থেকে কেটে পুরো কাঠামো খুলে নিয়ে যাওয়া হয়েছে। শুধু সেতুই নয়, শহরের জল সরবরাহ প্রকল্পের সঙ্গে যুক্ত ৪০ ফুট লম্বা একটি লোহার অ্যাঙ্গেল সাপোর্টও কেটে নিয়ে গেছে চোরেরা। যদিও পাইপলাইন ক্ষতিগ্রস্ত না হওয়ায় প্রায় আড়াই লক্ষ মানুষের জলসঙ্কট আপাতত এড়ানো গেছে।

ওয়ার্ড কাউন্সিলর লক্ষ্মণ শ্রীবাস জানান, “৪০-৫০ বছরের পুরনো এই সেতু ছিল মানুষের চলাচলের প্রধান ভরসা। এলাকা অন্ধকার থাকার সুযোগ নিয়ে পুরো কাঠামো কেটে নিয়ে যাওয়া হয়েছে।” তাঁর মতে, মোট ২৫ থেকে ৩০ টন লোহার সামগ্রী চুরি হয়েছে।

ঘটনার পরেই পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় দুই স্ক্র্যাপ ডিলারের দোকানে হানা দেওয়া হলেও এখনও পর্যন্ত বড় কোনও সূত্র মেলেনি। এত বড় কাঠামো কোথায় গেল, কীভাবে গেল—এই প্রশ্নই এখন কোরবার সবচেয়ে বড় রহস্য।


Hindusthan News Point

রাজ্য, দেশ, বিদেশ, খেলা ও বিনোদনের নির্ভরযোগ্য খবর এক প্ল্যাটফর্মে। আমরা তুলে ধরি সত্য, বাস্তব ও মানুষের কথা। Voice of the Nation

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment