রাজস্থানের জয়পুরে ছাত্র-যুবদের বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচিতে উত্তেজনা । এই কর্মসূচির নেতৃত্ব দিতে এসে হামলার মুখে পড়েন ককরোচ জনতা পার্টি (CGP)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার একাধিক ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, যা ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে আলোচনা। (Abhijeet Dipke)
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়, সমর্থকদের কাঁধে চড়ে বিক্ষোভস্থলের দিকে এগিয়ে যাচ্ছিলেন অভিজিৎ দিপকে। সেই সময় ভিড়ের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি তাঁর গলায় থাকা স্কার্ফ টানাটানি করতে শুরু করে। অভিযোগ, এরপর তাঁকে পরপর চারবার চড় মারা হয় এবং কাঁধ থেকে নামিয়ে দেওয়ারও চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটে জয়পুরের শহীদ স্মারক এলাকায়। সেখানে বেলা ৩ টায় শান্তিপূর্ণ সমাবেশের ডাক দিয়েছিল CGP। (Abhijeet Dipke)
তবে হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ভিডিয়ো দেখা গিয়েছে, দিপকের উপর হামলার অভিযোগে এক ব্যক্তিকে ঘিরে ধরে মারধর শুরু করে উপস্থিত জনতার একাংশ। সেই সময় অভিজিৎ দিপকে নিজেই ভিড়কে শান্ত করার চেষ্টা করেন এবং অভিযুক্ত ব্যক্তিকে আক্রমণ না করার আবেদন জানান। যদিও কিছু সময়ের জন্য বিক্ষোভস্থলে বিশৃঙ্খলা তৈরি হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। (Abhijeet Dipke)
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষায় অনিয়ম ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আন্দোলনে নেমেছে সিজেপি। সংগঠনের দাবি, NEET, CBSE, CUET এবং SSC-সহ একাধিক পরীক্ষায় অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তুলেছে তারা। (Abhijeet Dipke)
এই আন্দোলনকে একটি সাংবিধানিক ও শান্তিপূর্ণ গণআন্দোলন বলে দাবি করেছে সংগঠন। সমাজকর্মী সোনম ওয়াংচুকও প্রকাশ্যে এই আন্দোলনের প্রতি সমর্থন করেছেন। তিনি জানিয়েছেন, অভিজিৎ দিপকেকে গ্রেফতার করা হলে তিনি ছয় সপ্তাহের অনশন শুরু করবেন। অন্যদিকে, সিজেপি জানিয়েছে, দিল্লির যন্তর-মন্তরেও তাদের পৃথক বিক্ষোভ কর্মসূচির অনুমতি মিলেছে। শিক্ষাক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করতেই এই বৃহত্তর আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে সংগঠন। (Abhijeet Dipke)
আরও পড়ুন :- বন্দি রেখে গৃহকর্মীর কাজ, দু’বছর পর গুরগাঁও থেকে উদ্ধার বীরভূমের মহিলা











