রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

খান স্যরের ষড়যন্ত্রে তাঁর ভাই খুন হয়েছে , জেল থেকে বেরিয়ে সরব রোশন আনন্দ

Published on: June 15, 2026
---Advertisement---

বিহারের শিক্ষা জগতের দুই পরিচিত মুখের দ্বন্দ্ব এবার আরও তীব্র আকার নিল। জামিনে মুক্তি পাওয়ার পরই ফৈজল খান ওরফে ‘খান স্যর’-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন পাটনার জ্ঞান বিন্দু জিএস অ্যাকাডেমির পরিচালক রোশন আনন্দ। তাঁর দাবি, ভাই প্রিন্স যাদবের মৃত্যুর পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে এবং সেই ষড়যন্ত্রের সঙ্গে খান স্যার ও কিষাণ কোল্ড স্টোরেজের মালিক আর এস প্রসাদের নাম জড়িত।(Khan Sir)

সোমবার জেল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রোশন আনন্দ বলেন, “আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে চক্রান্ত করা হয়েছে। আমি বাইরে থাকাকালীন আমার ভাইয়ের কোনও ক্ষতি হয়নি। কিন্তু আমাকে জেলে পাঠানোর পরই আমার ভাইয়ের মৃত্যু হল। এর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।” তাঁর অভিযোগ, জেলে থাকার সময় খান স্যরের সঙ্গে যুক্ত দুই নিরাপত্তারক্ষী তাঁকে হুমকি দিয়েছিল এবং তাঁকে খুনের চক্রান্তও করা হয়েছিল। তবে জেলের ভিতরে পুলিশি নিরাপত্তা থাকায় তিনি নিরাপদ ছিলেন বলেও দাবি করেন রোশন। (Khan Sir)

এখানেই থেমে থাকেননি রোশন। তাঁর বক্তব্য, “ফৈজল খান সারাদিন ষড়যন্ত্র করতেই ব্যস্ত থাকেন। তিনি পড়াশোনা করানোর চেয়ে অন্য শিক্ষকদের সমস্যায় ফেলতেই বেশি আগ্রহী।” পাটনা পুলিশের কাছে তিনি পুরো ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। পাশাপাশি তদন্তে পূর্ণ সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন। (Khan Sir)

প্রসঙ্গত, গত ২ জুন পাটনায় খান স্যরের কোচিং সেন্টারের বাইরে সংঘর্ষের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন রোশন আনন্দও। সেই ঘটনায় খান স্যরের কোচিং সেন্টারের দুই নিরাপত্তারক্ষীকেও গ্রেফতার করা হয়। পরে আদালতে রোশনের আইনজীবী দাবি করেন, তাঁর বিরুদ্ধে সরাসরি কোনও অপরাধের অভিযোগ নেই, শুধুমাত্র ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তিতেই তাঁকে অভিযুক্ত করা হয়েছে। এরপরই আদালত তাঁকে জামিন মঞ্জুর করে। (Khan Sir)

এদিকে রোশনের ২৪ বছর বয়সী ভাই প্রিন্স যাদবের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘণীভূত হয়েছে। নেপালের বিরাটনগরের এক হোটেল থেকে অসুস্থ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। পরে তাঁর মৃত্যু হয়। তবে এই ঘটনায় সন্তুষ্ট নন রোশন। তাঁর দাবি, ভাইয়ের মৃত্যুর তদন্ত সিবিআইকে দিয়ে করাতে হবে এবং বিহারে দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হবে। (Khan Sir)

রোশন আনন্দ জানিয়েছেন, বিহার সরকারের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে। তিনি বিশ্বাস করেন, সঠিক তদন্ত হলে ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসবে এবং তিনি ন্যায়বিচার পাবেন। তবে তাঁর অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত খান স্যরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। (Khan Sir)


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment