---Advertisement---
lifezone nursing home

Ajit Pawar Death News: আগুন আর কালো ধোঁয়া, কী হয়েছিল অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার পর? মুখ খুললেন প্রত্যক্ষদর্শীরা

January 28, 2026 2:17 PM
Ajit Pawar Death News:
---Advertisement---

বারামতিতে নামার আগে দুর্ঘটনার কবলে পড়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের চাটার্ড বিমান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ও সঙ্গে থাকা চারজনের। কয়েক মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় সব। কী ঘটেছিল দুর্ঘটনার পর? এই বিষয়টা নিয়ে মুখ খুললেন প্রত্যক্ষদর্শীরা।

অজিত পাওয়ার বুধবার সকালে Learjet 45 নামে বিমানে করে মুম্বই থেকে বারামতি যাচ্ছিলেন। ল্যান্ডিংয়ের সময়ে দুর্ঘটনার কবলে পড়ে বিমান। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একবার ল্যান্ডিংয়ের চেষ্টা করেও ব্যর্থ হন। তিনি জরুরি অবতরনের অনুমতি চান। কিন্তু দ্বিতীয়বার অবতরনের সময়েই আগুন ধরে যায় বিমানে, মুহূর্তের মধ্যে সেটি ভেঙে যায় ও পুড়ে ছাই হয়ে যায়।

বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানে এত দ্রুত আগুন ধরে যায় যে তাঁরা উদ্ধারে যেতে পারেননি। আগুন ধরার সঙ্গে এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এর ফলে উদ্ধারকাজ করা যায়নি। পরে দমকল গিয়ে আগুন নিভিয়ে উদ্ধারকাজ শুরু করে।

এই বিমানে অজিত পাওয়াতে নিয়ে মোট পাঁচজন ছিলেন। অজিত পাওয়ার (৬৬), দুই কর্মী এবং দুই পাইলট, এক নিরাপত্তা কর্মী ছিলেন। সমস্ত যাত্রীরই মৃত্যু হয়েছে বলে খবর।

অজিত পাওর মহারাষ্ট্র রাজ্যের একটি প্রভাবশালী রাজনৈতিক নেতা ছিলেন এবং বিভিন্ন সময়ে তিনি উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করেন তিনি। তাঁর অকাল মৃত্যু রাজ্য রাজনীতি ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া ফেলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে DGCA।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর শোকপ্রকাশ করেছেন।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment