---Advertisement---

অরুণাচলের খাদে সেনার ট্রাক, নিহত জওয়ান, আহত ২

June 27, 2026 2:05 PM
Truck Skid
---Advertisement---

[ছবি:এক্স]

অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় ভারতীয় সেনাবাহিনীর একটি ট্রাক (Truck Skid) দুর্ঘটনায় এক জওয়ানের মৃত্যু হয়েছে এবং আরও দুই সেনাকর্মী গুরুতর জখম হয়েছেন। পাহাড়ি জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন ও সেনাবাহিনী।

সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর প্রায় ২টা নাগাদ পশ্চিম কামেং জেলার দিরাং এলাকার জাতীয় সড়ক-১৩ (NH-13)-এ (Truck Skid) দুর্ঘটনাটি ঘটে। ১৮ শিখ লাইট ইনফ্যান্ট্রি ইউনিটের একটি সেনা ট্রাকে তিনজন সেনাকর্মী ছিলেন। ট্রাকটি ইউনিটের দিকে যাওয়ার সময় পাহাড়ি রাস্তার একটি বাঁক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিক অনুমান।

নিয়ন্ত্রণ হারানোর পর ট্রাকটি প্রথমে ৩০ নম্বর ব্যাটালিয়ন সশস্ত্র সীমা বল (SSB)-এর ক্যাম্পাসের চেন-লিঙ্ক বেড়া ভেঙে ফেলে এবং তারপর পাহাড়ের ঢাল বেয়ে নিচে গিয়ে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ৩০ ব্যাটালিয়ন SSB-র র্যােপিড রেসকিউ টিম (RRT) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

(Truck Skid) দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের ভেতর থেকে আহত সেনাকর্মীদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। আহতদের মধ্যে একজনকে প্রথমে SSB ইউনিটের মেডিক্যাল ইনস্পেকশন রুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে বোমডিলা জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

অন্য দুই সেনাকর্মীকে দিরাং কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুবেদার সুরেন্দর সিংয়ের মৃত্যু হয়। বাকি দুই সেনাকর্মী বর্তমানে বোমডিলা জেলা হাসপাতাল এবং দিরাং CHC- তে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার পরপরই SSB কর্তৃপক্ষ সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানায়। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন :- রাম মন্দিরে প্রণামীর টাকা গায়েব! তছরুপের অভিযোগের জেরে গ্রেফতার ৮


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now