দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে তিন মহিলা সাংবাদিককে শারীরিক ও যৌন হেনস্থার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। (CJP Protest) পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদে রবিবার পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে অবস্থান শুরু করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সদস্যরা। অভিযোগের নিশানায় ACP বিবেক ভগত। দিল্লি পুলিশ জানিয়েছে, তিন মহিলা সাংবাদিকের অভিযোগ গ্রহণ করে তা নিরপেক্ষ তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়েছে।
SIR নিয়ে বিক্ষোভেই ঘটনার সূত্রপাত
ভোটার তালিকার সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে AISA-সহ একাধিক সংগঠন শুক্রবারের পর শনিবারও মিছিল করে। (CJP Protest) যন্তর মন্তরের দিকে বিক্ষোভকারীরা এগোলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় ঘটনাস্থলে খবর সংগ্রহ করছিলেন সাংবাদিকরা। অভিযোগ, তখনই তিন মহিলা সাংবাদিক হেনস্থার শিকার হন।
ACP-এর বিরুদ্ধে অভিযোগ
এক সাংবাদিকের অভিযোগ, পুলিশ আন্দোলনকারীদের আটক করলেও সেখানে কোনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। তিনি বিষয়টি নিয়ে ACP বিবেক ভগতকে প্রশ্ন করলে তাঁকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় এবং শারীরিকভাবে হেনস্থা করা হয়। একাধিক সাংবাদিকও হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ।
FIR-এর দাবিতে থানার সামনে অবস্থান
#WATCH | Delhi | Protesting outside the Police Station Parliament Street, Cockroach Janta Party (CJP) Chief Spokesperson Saurav Das says, "The complainant—the victim—is here, along with her lawyers and the rest of us. Why won’t they speak to us? We have given them two or three minutes; otherwise, we are going to storm inside"
— ANI (@ANI) October 4, 2026
(CJP Protest) CJP নেতা সৌরভ দাসের দাবি, অভিযোগকারিণী ও তাঁর আইনজীবীরা থানায় উপস্থিত থাকা সত্ত্বেও পুলিশ তাঁদের সঙ্গে কথা বলছে না। ACP বিবেক ভগতের বিরুদ্ধে FIR-এর দাবিতে সাংবাদিকরাও থানার বাইরে অবস্থানে বসেন।
ক্রাইম ব্রাঞ্চে তদন্ত
দিল্লি পুলিশের বক্তব্য, ৩ অক্টোবরের ঘটনায় তিন মহিলা সাংবাদিক পুলিশকর্মীদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন। নিউদিল্লি জেলা পুলিশ অভিযোগগুলি গ্রহণ করে ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ তদন্তের জন্য ক্রাইম ব্রাঞ্চে পাঠিয়েছে।
এবার কি পদ্মা সেতু দিয়েই ছুটবে মৈত্রী এক্সপ্রেস? কলকাতা-ঢাকা রেলপথে বড় বদলের ইঙ্গিত












1 thought on “তিন মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, ACP-র বিরুদ্ধে FIR চেয়ে থানার সামনে বিক্ষোভ CJP-র”
Comments are closed.