দীর্ঘ বিরতির পর ফের খুলতে পারে ঢাকা-কলকাতা রেল যোগাযোগের দরজা। এবার সেই পথেই বড় বদলের সম্ভাবনা— (Maitree Express) যমুনা সেতুর বদলে পদ্মা সেতু হয়ে ছুটতে পারে মৈত্রী এক্সপ্রেস। নতুন রুট কার্যকর হলে যাত্রাপথ কমার পাশাপাশি প্রায় তিন ঘণ্টা সময় ও ভাড়াও সাশ্রয় হতে পারে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
Table of Contents
৩৮তম বৈঠকে উঠল নতুন রুট
ঢাকায় অনুষ্ঠিত ৩৮তম বাংলাদেশ-ভারত আন্তঃসরকার রেলওয়ে বৈঠকে (Maitree Express) মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে চালানোর বিষয়টি নিয়ে আলোচনা হয়। ভারতীয় প্রতিনিধিদল এই রুটে আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের রেলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মহম্মদ জিয়াউল হক জানিয়েছেন, ভারতের তরফে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রস্তাব এলে বিষয়টি পরীক্ষা করে দেখা হবে।
তিন ঘণ্টা কমবে সফর
বর্তমানে ঢাকা-কলকাতা (Maitree Express) মৈত্রী এক্সপ্রেস যমুনা সেতু হয়ে চলে। পদ্মা সেতু ব্যবহার করলে যাত্রাপথ প্রায় দুই থেকে তিন ঘণ্টা কমতে পারে। দূরত্ব কমায় ভাড়াও কমার সম্ভাবনা রয়েছে। তবে রুটের সক্ষমতা, ট্রেন পরিচালনা, ইমিগ্রেশনসহ প্রযুক্তিগত ও প্রশাসনিক বিষয় খতিয়ে দেখতে হবে।
দুই বাংলার রেল-যোগাযোগের ইতিহাস
২০০৮ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখ ঢাকা-কলকাতা (Maitree Express) মৈত্রী এক্সপ্রেস চালু হয়। ২০১৭ সালের ৯ নভেম্বর শুরু হয় খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস। ২০২২ সালের ১ জুন ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে শুরু হয় মিতালী এক্সপ্রেস। তিন ট্রেনেই দুই বাংলার মানুষের যাতায়াত চলছিল।
দুই বছর ধরে বন্ধ
২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর ১৯ জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী—তিনটি যাত্রীবাহী ট্রেনের পরিষেবা স্থগিত রয়েছে। এবার রেল বৈঠকে পুনরায় যোগাযোগ শুরুর সম্ভাবনা তৈরি হলেও চূড়ান্ত সময়সূচি বা পরিষেবা শুরুর সিদ্ধান্ত এখনও হয়নি। (Maitree Express)
রুশ ড্রোনের হামলায় গুঁড়িয়ে গেল ভারতীয় ওষুধ কারখানা, মৃত ১












1 thought on “এবার কি পদ্মা সেতু দিয়েই ছুটবে মৈত্রী এক্সপ্রেস? কলকাতা-ঢাকা রেলপথে বড় বদলের ইঙ্গিত”
Comments are closed.