যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল ভারতীয় শিকড় থাকা ইউক্রেনের একটি বড় ওষুধ কারখানায়। (Indian Pharma Plant) ইউক্রেনের সুমি শহরে কুসুম গ্রুপের ওষুধ কারখানায় রুশ ড্রোন হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। ভয়াবহ হামলায় কারখানার মূল কাঠামোর বড় অংশই কার্যত ধ্বংস হয়ে গিয়েছে।
ধোঁয়ায় ঢাকল কারখানা চত্বর
(Indian Pharma Plant) হামলার পর প্রকাশ্যে আসা ছবিতে দেখা যায়, কারখানা চত্বর থেকে আকাশের দিকে উঠছে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী। রুশ ড্রোনগুলি একাধিক জায়গায় আঘাত হানে বলে জানা গিয়েছে। স্থানীয় আধিকারিকেরা জানিয়েছেন, হতাহত ও আহতের সংখ্যা পরবর্তীতে আরও বাড়তে পারে।
১৯৯৪-এ শুরু, ইউক্রেনেই প্রথম বড় পদক্ষেপ
কুসুম গ্রুপের যাত্রা শুরু ১৯৯৪ সালে। প্রথমে ভারতীয় ওষুধ ইউক্রেনে রফতানি ও বিতরণের কাজ করত সংস্থাটি। ২০০২ সালে অন্য সংস্থার ওষুধ বিতরণ বন্ধ করে নিজেদের ব্র্যান্ড বাজারজাত করা শুরু করে। এরপর ওষুধ উৎপাদনে পা রাখে তারা। ২০০৭ সালে ভারতে প্রথম কারখানা এবং ২০০৯ সালে ইউক্রেনের সুমিতে উৎপাদন কেন্দ্র চালু হয়। পরে ভারতে আরও দু’টি উৎপাদন কেন্দ্র গড়ে ওঠে। (Indian Pharma Plant)
৯টির বেশি দেশে ব্যবসা
ভারতীয় নাগরিক রাজীব গুপ্তের পরিচালনায় কুসুম গ্রুপ বর্তমানে ৫০টিরও বেশি, মূলত জেনেরিক ওষুধ তৈরি করে। (Indian Pharma Plant) ইউক্রেন ছাড়াও উজবেকিস্তান, কাজাখস্তান, ফিলিপিন্স-সহ ৯টির বেশি দেশে তাদের ব্যবসা রয়েছে।
ক্ষতির পরিমাণ ৪০০ কোটি টাকা
Breaking News यूक्रेन के सुमी में रूसी ड्रोन हमलों में कुसुम कंपनी की फैक्ट्री तबाह। एक की मौत, कई घायल। 400 करोड़ के नुकसान का अनुमान कुसुम कंपनी भारतीय मूल के परिवार की है। https://t.co/IOjQLssh6T
— Umashankar Singh उमाशंकर सिंह (@umashankarsingh) October 4, 2026
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পুরো সময়েও সুমির কারখানাটি চালু ছিল। এবার হামলায় বড়সড় ক্ষতির মুখে পড়ল সেটি। প্রাথমিক অনুমান অনুযায়ী, ক্ষতির পরিমাণ অন্তত ৪০০ কোটি টাকা। (Indian Pharma Plant) সংস্থাটি নিজেকে ‘ভারতীয় শিকড়যুক্ত ইউক্রেনীয় কোম্পানি’ হিসেবে পরিচয় দেয়।
ফ্লাইদুবাই বিমানে সহ-পাইলটকে বেঁধে রাখলেন যাত্রীরা, প্রকাশ্যে নতুন ভিডিয়ো
–













2 thoughts on “রুশ ড্রোনের হামলায় গুঁড়িয়ে গেল ভারতীয় ওষুধ কারখানা, মৃত ১”
Comments are closed.