রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

রাশিয়ায় প্লেগে মৃত্যু গবেষকের, কোয়ারেন্টাইনে ২০০-র বেশি; বন্ধ ৫টি হাসপাতাল

Published on: October 5, 2026
Russian Researcher Plague Death
---Advertisement---

রাশিয়ার সাইবেরিয়ার ইরকুটস্ক অঞ্চলে প্লেগের সম্ভাব্য সংক্রমণ ঘিরে ছড়াল উদ্বেগ। (Russian Researcher Plague Death) ২৮ বছরের এক ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যুর পরই কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ২০০-র বেশি মানুষকে। বন্ধ করে দেওয়া হয়েছে অন্তত পাঁচটি হাসপাতাল। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

ভাঙা টেস্ট টিউবেই কি সংক্রমণ?

(Russian Researcher Plague Death) ঘটনাটি ঘটেছে শেলেখভের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, দারিয়া শিপিলোভা নামে ওই টেকনিশিয়ান নমুনা পরীক্ষার সময় জীবন্ত প্লেগ ব্যাকটেরিয়া থাকা একটি টেস্ট টিউব ভেঙে ফেলেন। সেখান থেকেই তিনি নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে অনুমান।

ভেন্টিলেটরে থেকেও বাঁচানো গেল না

২৯ সেপ্টেম্বর শেলেখভের হাসপাতালে গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে ভর্তি হন ওই তরুণী। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ভেন্টিলেটরে রাখা হয়। ১ অক্টোবর তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। (Russian Researcher Plague Death)

২০০-র বেশি মানুষ কোয়ারেন্টাইনে

(Russian Researcher Plague Death) মৃত্যুর পর তাঁর সংস্পর্শে আসা ২০০-র বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইরকুটস্কে একাধিক জনসমাগমও বাতিল করা হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। গভর্নর ইগর কোবজেভ ঘটনাটিকে ‘বিশেষভাবে বিপজ্জনক সংক্রমণ’-এর সম্ভাব্য ঘটনা বলে উল্লেখ করে সাধারণ মানুষকে শান্ত থাকার আবেদন জানিয়েছেন।

নেগেটিভ পরীক্ষার ফল

২ অক্টোবর টেলিগ্রাম পোস্টে কোবজেভ জানান, রুশ স্বাস্থ্য-নিরাপত্তা সংস্থা রোসপোট্রেবনাদজর সমস্ত প্রয়োজনীয় সংক্রমণ-নিয়ন্ত্রণ ব্যবস্থা নিচ্ছে। চিহ্নিত সংস্পর্শে আসা ব্যক্তিদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর দাবি, এখনও তাঁদের মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা যায়নি এবং ল্যাবরেটরি পরীক্ষার ফলও নেগেটিভ।

পাশের বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর আলেক্সেই সিডেনভও ওই তরুণীর প্লেগে মৃত্যুর সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে তাঁর দাবি, বুরিয়াতিয়ায় বর্তমানে প্লেগের কোনও প্রাদুর্ভাব নেই। নিউমোনিক প্লেগ অত্যন্ত সংক্রামক এবং দ্রুত চিকিৎসা না হলে প্রাণঘাতী হতে পারে।

রুশ ড্রোনের হামলায় গুঁড়িয়ে গেল ভারতীয় ওষুধ কারখানা, মৃত ১


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “রাশিয়ায় প্লেগে মৃত্যু গবেষকের, কোয়ারেন্টাইনে ২০০-র বেশি; বন্ধ ৫টি হাসপাতাল”

Comments are closed.