---Advertisement---
lifezone nursing home

Coal Mine Exploration: মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৬ শ্রমিক, আরও আটকে থাকার আশঙ্কা

February 5, 2026 8:38 PM
---Advertisement---

মেঘালয়ে খনিতে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো ১৬ জনের। ঘটনাটি ঘটেছে রাজ্যের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় তাশখাই এলাকায়। এলাকার কয়লা খনিতে বৃহস্পতিবার সকালে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটে, যার ফলে অন্তত ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আরও কিছু শ্রমিকের আহত বা ঘটনাস্থলে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে।

প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিস্ফোরণের সময় শ্রমিকরা খনির গভীরে কাজ করছিলেন এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তাঁরা খনি থেকে বেরনোর সুযোগ পাননি। ফলে মৃত্যুর সংখ্যা অনেক বেশি হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের পর খনি থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন খনির বাইরে থাকা শ্রমিকরা। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। Coal Mine Exploration

স্থানীয় পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা উদ্ধারকাজ শুরু করেছে। আরও কতজন শ্রমিক ভিতরে আটকে রয়েছে তা এখনও ঠিকভাবে জানা যায়নি, তবে সন্ধান ও উদ্ধারকাজ জোরদার করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে এই খনিটি বেআইনি। ফলে এখানে নিরাপত্তা বিধি ও নিয়ম খুব কঠোরভাবে মানা হচ্ছিল না। মেঘালয়ের কয়লা খনি নিয়ে ইতিমধ্যেই নিরাপত্তা এবং অবৈধ খনন নিয়ে প্রশ্ন উঠেছে, এবং এই দুর্ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিল।

তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তা জানিয়েছেন, মৃত শ্রমিকদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে এবং তদন্তের পর বিস্তারিত তথ্য দেওয়া হবে। পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের সহায়তার জন্য স্থানীয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। Coal Mine Exploration


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment