রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Dinesh lodhi hit people with thar: হর্ন বাজালেও রাস্তা ছাড়েনি, গাড়ি দিয়ে ৫ জনকে ধাক্কা BJP বিধায়কের ছেলের

Published on: April 17, 2026
Dinesh lodhi hit people with thar
---Advertisement---

ফের পথচারিদের উপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনা সামনে এল। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের শিবপুরী। অভিযুক্ত স্থানীয় বিজেপি বিধায়ক প্রীতম লোধীর ছেলে দীনেশ লোধী। অভিযোগ, তিনি নিজের এসইউভি দিয়ে পাঁচজনকে ধাক্কা মেরেছেন। শুধু তাই-ই নয়, ঘটনার পর নির্লজ্জের মতো তা নিয়ে সাফাই দিয়েছে। তাঁর মন্তব্য, “আমি হর্ন বাজাচ্ছিলাম, রাস্তা ছাড়োনি কেন?”যা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

IT Raid: ভোটের আগে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, BJP-কে তোপ তৃণমূলের

ঘটনাটি ঘটে আজ, ১৭ এপ্রিল সকাল সাড়ে সাতটায়। একটি বাইকে সঞ্জয় পারিহার, আশিষ পারিহার ও অংশুল পারিহার নামে তিনজন কাজের উদ্দেশ্যে থানরা গ্রামের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিছন থেকে দ্রুতগতিতে এসে থার গাড়িটি তাদের ধাক্কা মারে। একইসঙ্গে রাস্তার ধারে হাঁটছিলেন সীতা ভার্মা ও পূজা সোনি, তাঁরাও গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পর কারেরা পুলিশ অভিযোগ দায়ের করেছে। (Dinesh lodhi hit people with thar)

দুর্ঘটনার পর একটি ভিডিয়ো ভাইরাল হয়, যেখানে দেখা যায় দীনেশ লোধী আহতদের সঙ্গে তর্ক করছেন এবং ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে হুমকি দিচ্ছেন ভিডিয়ো না করার। এই আচরণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মাথা, হাত-পা ও কাঁধে গুরুতর চোট লেগেছে।(Dinesh lodhi hit people with thar)

এদিকে, অভিযুক্তের বাবা ও পিচোরের স্থানীয় বিধায়ক প্রীতম লোধী জানিয়েছেন, “আইন তার নিজস্ব পথে চলবে।” যদিও এই মন্তব্যে পরিস্থিতি শান্ত হয়নি, বরং প্রশ্ন উঠছে — ক্ষমতার প্রভাবে কি সত্যিই ন্যায়বিচার হবে? এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দুই-ই বেড়েছে, এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।(Dinesh lodhi hit people with thar)


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment