---Advertisement---
lifezone nursing home

Foggy Weather at Delhi: ঘন কুয়াশার চাদর দিল্লিতে, টানা বৃষ্টিতে মার্চেও শীতের আমেজ রাজধানীতে

March 21, 2026 4:14 PM
Foggy Weather at Delhi
---Advertisement---

টানা তিন দিন ধরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের জেরে হঠাৎই বদলে গিয়েছে দিল্লি-এনসিআরের আবহাওয়া। শনিবার ভোরে শহরজুড়ে দেখা গেল বিরল কুয়াশা, যা সাধারণত এই সময়ে খুব একটা দেখা যায় না। সকালে ঘন কুয়াশা ও মেঘলা আকাশে ঢেকে যায় গোটা এলাকা, ফলে দৃশ্যমানতা কমে আসে এবং শীতের মতো আবহ তৈরি হয়। Foggy Weather at Delhi

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল প্রায় ৭টা ২০ মিনিটে দিল্লির সাফদরজং পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা নেমে যায় প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ, যার ফলেই এই ঘন কুয়াশা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। সাধারণত মার্চ মাসে এমন উচ্চ আর্দ্রতা ও কুয়াশা খুবই অস্বাভাবিক।

Weather Update: সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে,বৃষ্টির অনুকূল পরিস্থিতি, কতদিন চলবে বৃষ্টি?

এর আগে শুক্রবারের বৃষ্টিপাত দিল্লির আবহাওয়াকে আরও ঠান্ডা করে তোলে। জানা গেছে, ওই দিনটি ছিল গত ছয় বছরের মধ্যে মার্চ মাসের সর্বোচ্চ শীতলতম। শুধু তাই নয়, চলতি মার্চ মাস গত তিনবছরের তুলনায় অনেক বেশি বৃষ্টি হয়েছে দিল্লিতে।

আবহবিদদের মতে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে টানা বৃষ্টি, বজ্রপাত ও মেঘলা আকাশের এই পরিস্থিতি তৈরি হয়েছিল। তারই জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যায় এবং তাপমাত্রা কমে যাওয়ায় ভোরের দিকে কুয়াশা ঘনীভূত হয়। ফলে মার্চের মাঝামাঝি সময়েও দিল্লির মানুষ শীতের আমেজ উপভোগ করছেন। Foggy Weather at Delhi

তবে এই অস্বাভাবিক আবহাওয়া সত্ত্বেও শনিবারের জন্য দিল্লি-এনসিআর অঞ্চলে কোনও বিশেষ সতর্কতা জারি করেনি ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তন সাধারণ মানুষকে খানিক ভাবিয়ে তুলেছিল।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Foggy Weather at Delhi: ঘন কুয়াশার চাদর দিল্লিতে, টানা বৃষ্টিতে মার্চেও শীতের আমেজ রাজধানীতে”

Leave a Comment