---Advertisement---
lifezone nursing home

Ganga Expressway: ৬০০ কিমি পথ মাত্র ৬ ঘন্টায়! যোগী রাজ্যে গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন মোদীর

April 29, 2026 4:36 PM
Ganga Expressway
---Advertisement---

বঙ্গে ভোটের আবহেই দুদিনের উত্তরপ্রদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরের কর্মসূচি হিসাবেই বুধবার উত্তর প্রদেশে প্রায় ৫৯৪ কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক গঙ্গা এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন মোদী। এই অত্যাধুনিক এক্সপ্রেসওয়ের মাধ্যমে মিরাট থেকে প্রয়াগরাজ পর্যন্ত প্রায় ৬০০ কিমির পথ পাড়ি দেওয়া যাবে ৬ ঘন্টাতেই। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

এই গঙ্গা এক্সপ্রেসওয়ে দেশের অন্যতম বৃহৎ গ্রিনফিল্ড সড়ক প্রকল্প হিসেবে ইতিমধ্যেই বিশেষ গুরুত্ব পাচ্ছে। প্রায় ৩৬,২৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই এক্সপ্রেসওয়েটি বর্তমানে ৬ লেনের হলেও ভবিষ্যতে তা ৮ লেনে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। আগে মিরাট থেকে প্রয়াগরাজ যেতে যেখানে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগত, এখন সেই পথ অতিক্রম করা যাবে মাত্র ৬ থেকে ৮ ঘণ্টায়। ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে যান চলাচলের সুবিধা থাকায় এই এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন গতি দেবে। (Ganga Expressway)

শুধু যোগাযোগ নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও এই প্রকল্পের প্রভাব হবে সুদূরপ্রসারী। গঙ্গা এক্সপ্রেসওয়ের দুই ধারে গড়ে তোলা হবে ১২টি ইন্ডাস্ট্রিয়াল ও লজিস্টিক ক্লাস্টার। ইতিমধ্যেই প্রায় ৬,৫০৭ একর জমি চিহ্নিত করা হয়েছে এই প্রকল্পের জন্য এবং প্রায় ৪৭,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবও এসেছে। ফলে শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে।

এই এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের মোট ১২টি জেলার উপর দিয়ে বিস্তৃত—মিরাট, হাপুর, বুলন্দশহর, আমরোহা, সম্ভল, বদায়ুঁ, শাহজাহানপুর, হারদোই, উন্নাও, রায়বরেলি, প্রতাপগড় এবং প্রয়াগরাজ। এর ফলে রাজ্যের পশ্চিম, মধ্য ও পূর্ব অংশের মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে এবং পণ্য পরিবহণের ক্ষেত্রেও বড় সুবিধা মিলবে। তবে এই এক্সপ্রেসওয়ে শুধু যাত্রী পরিবহণের জন্য নয়, শিল্পোন্নয়ন, লজিস্টিক পরিষেবা, কৃষিপণ্য পরিবহণ এবং পর্যটনের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে। বিশেষ করে কৃষকদের জন্য দ্রুত পণ্য পরিবহণের সুযোগ তৈরি হবে, যা তাদের আয় বাড়াতে সাহায্য করতে পারে। (Ganga Expressway)

Nigeria ISIS Attack: মধ্যরাতে নাইজেরিয়ার গ্রামে ISISI হামলা, নির্বিচারে গুলিতে নিহত ২৯

নিরাপত্তা ও কৌশলগত গুরুত্বের দিক থেকেও এই এক্সপ্রেসওয়ে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। শাহজাহানপুরে নির্মিত হয়েছে প্রায় ৩.৫ কিলোমিটার দীর্ঘ একটি এয়ারস্ট্রিপ, যেখানে প্রয়োজনে যুদ্ধবিমান অবতরণ করতে পারবে। এছাড়াও এই এক্সপ্রেসওয়েটি যমুনা এক্সপ্রেসওয়ে, আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কের সঙ্গে যুক্ত হবে এবং নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গেও সংযোগ স্থাপন করবে।

বিশেষজ্ঞদের মতে, এই গঙ্গা এক্সপ্রেসওয়ে শুধু একটি সড়ক প্রকল্প নয়, এটি উত্তরপ্রদেশের সামগ্রিক উন্নয়নের একটি শক্তিশালী মাধ্যম। শিল্প, কৃষি, পরিবহণ ও রিয়েল এস্টেট- সব ক্ষেত্রেই এই প্রকল্প নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। (Ganga Expressway)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment