রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গুজরাটের সরকারি হাসপাতালে র‍্যাগিং-এর অভিযোগ, ৬ জন সিনিয়র চিকিৎসককে বরখাস্ত

bhavnagar government medical college
---Advertisement---

গুজরাটের ভাবনগর সরকারি মেডিকেল কলেজে (Sir T. Government Medical College) র‍্যাগিং-এর অভিযোগ। এই ঘটনায়, দ্বিতীয় বর্ষের স্নাতকোত্তর ৬ জন সিনিয়র রেসিডেন্ট চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। ন্যাশনাল মেডিকেল কমিশনের (NMC) কঠোর নিয়ম মেনে অ্যান্টি-র‍্যাগিং কমিটির তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে (bhavnagar government medical college)।

সূত্রের খবর, কলেজের অর্থোপেডিক বিভাগের প্রথম বর্ষের ১৩ জন জুনিয়র চিকিৎসক তাদেরই বিভাগের ৬ জন সিনিয়রের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন এবং আর্থিক শোষণের লিখিত অভিযোগ জানান।

জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, তাদের ঘণ্টার পর ঘণ্টা ‘মুরগি’ বানিয়ে রাখা হতো, ঘুমাতে দেওয়া হতো না, এক্স-রে বিভাগে সুরক্ষামূলক লেড অ্যাপ্রন ব্যবহার করতে বাধা দেওয়া হতো এবং জোরপূর্বক তাঁদের প্রায় আড়াই লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছিল(bhavnagar government medical college)।

এই অভিযোগের ভিত্তিতে, ৬ জন সিনিয়রকে ৬ মাস থেকে ২ বছর পর্যন্ত সমস্ত জায়গা থেকে বরখাস্ত করা হয়েছে। তাদের অবিলম্বে হস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই সময়ে তাঁরা কোনও পরীক্ষায় বসতে পারবেন না এবং কোনো ক্লিনিক্যাল প্র্যাকটিস বা হাসপাতালে রোগী দেখতে পারবেন না। তাঁদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ (FIR) দায়ের করা হয়েছে।

কয়েকদিন আগেই আহমেদাবাদের বিখ্যাত বিজে মেডিকেল কলেজেও (BJ Medical College) একই অর্থোপেডিক বিভাগের ৩ জন সিনিয়রকে জুনিয়রদের র‍্যাগিং করার অপরাধে বরখাস্ত করা হয়েছিল। এরপরই রাজ্যজুড়ে মেডিক্যাল কলেজ গুলিতে ধরপাকড় চালাচ্ছে সরকার।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment