---Advertisement---
lifezone nursing home

Gurugram Incident: দেওয়াল চাপা পড়ে ৭ শ্রমিকের মৃত্যু হরিয়ানায়, কার গাফিলতিতে এই দুর্ঘটনা? উঠছে প্রশ্ন

March 10, 2026 10:56 AM
Gurugram incident
---Advertisement---

নির্মাণস্থলে মাটির দেওয়াল ধসে ভয়াবহ দুর্ঘটনায় ৭ শ্রমিকের মৃত্যু। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৫ শ্রমিক। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, কার গাফিলতি ? উঠছে প্রশ্ন।

ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রাম জেলার বিলাসপুর থানার সিদ্ধরাওয়ালি এলাকায়। সেখানে হাইওয়ের ধারে অবস্থিত একটি আবাসন প্রকল্পে সিগনেচার গ্লোবাল সোসাইটির নির্মাণকাজ চলছিল। ওই সোসাইটির পিছনের দিকে বেশ কয়েকদিন ধরে বেসমেন্টের জন্য মাটি খোঁড়ার কাজ চলছিল। সোমবার রাতে সেখানে ২৫ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। Gurugram Incident

জানা যায়, শ্রমিকরা যখন বেসমেন্ট থেকে মাটি সরাচ্ছিলেন, তখন হঠাৎ পাশের একটি বড় মাটির দেওয়াল ভেঙে পড়ে। ঘটনাটি এতই দ্রুত ঘটে যে অনেক শ্রমিকই সরে যাওয়ার সুযোগই পাননি। ভেঙে পড়া দেওয়াল নিচে বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে যান। কয়েকজন শ্রমিক কোনোওমতে সেখান থেকে সরে যেতে সক্ষম হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় প্রশাসন, পুলিশ, দমকল বাহিনী, এসডিআরএফ এবং সিভিল ডিফেন্সের দল। জেসিবি ও অন্যান্য যন্ত্রপাতি ব্যবহার করে উদ্ধারকাজ শুরু হয়। ধ্বংসস্তূপের নীচ থেকে মোট ১২ জন শ্রমিককে উদ্ধার করে ভিওয়াড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা ৭ জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন। বাকি ৫ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশের ডেপুটি কমিশনার দীপক কুমার জেওয়ারিয়া জানিয়েছেন, “সোমবার সন্ধ্যা ৭.৩০ থেকে রাত ৮ টার মধ্যে ঘটনাটি ঘটেছে। তবে, পুলিশ রাত ৯.১৫ টার পরে হাসপাতাল থেকে ঘটনাটি সম্পর্কে তথ্য পায়।” তাঁর কথা অনুযায়ী, ঘটনাস্থলটি গুরুগ্রাম-রেওয়ারি সীমান্তের খুব কাছে অবস্থিত।Gurugram Incident

নিহত শ্রমিকদের নাম ও পরিচয় সম্পর্কে এখনই স্পষ্ট কিছু জানা যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জেলা প্রশাসন দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। এসিপি যোগেশ কুমার জানিয়েছেন, ঘটনার তদন্ত করে যদি কারও গাফিলতি ধরা পড়ে, তবে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মর্মান্তিক দুর্ঘটনার পর নির্মাণস্থলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment