রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

Manipur : ফের মণিপুরে উত্তেজনা, কুকি জঙ্গিদের অবৈধ বাঙ্কার ধ্বংস নিরাপত্তাবাহিনীর

Manipur
---Advertisement---

ফের উত্তেজনা ছড়াল মণিপুর (Manipur)। রাজ্যের উখরুল জেলায় কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে নতুন করে সংঘর্ষ। সংঘর্ষে নিরাপত্তাবাহিনী কুকি জঙ্গিদের একাধিক অবৈধ বাঙ্কার ধ্বংস করেছে বলে খবর। এই ঘটনায় আহত হয়েছেন তিনজন। যার মধ্যে একজন মহিলা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লিটান থানার অধীনে একাধিক এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে লেংগিয়াংচিং এবং মংকাট চেপু গ্রামে দুটি অবৈধ বাঙ্কার ভেঙে দেওয়া হয়েছে। এই গ্রামগুলিতে কুকি ও নাগা সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।

অভিযান চলাকালীন বিপুল পরিমাণ গুলির খোল উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি, অধিকাংশ বাঙ্কারগুলিকে ধ্বংস করে দেওয়ায় গুলিবর্ষণের ঘটনা আগের থেকে কিছুটা হলেও কমেছে। অশান্তি যাতে আর না ছড়ায় তার জন্য নিয়মিত টহল দিচ্ছে নিরাপত্তাবাহিনী।

লিতান সারেইখোং সংলগ্ন এলাকায় কুকি ও তাংখুল নাগা গ্রামবাসীদের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতেই এই যৌথ অভিযান শুরু হয়। এর আগে ফেব্রুয়ারি মাসেও দুই সম্প্রদায়ের সংঘর্ষে ৩০টিরও বেশি বাড়িতে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার মণিপুর পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন সশস্ত্র কুকি জঙ্গিরা ফৌলজাং ও গোথোলের কাছে ফৌগাকচাও আওয়াং লেইকাই-এর একটি ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে। ঘটনাটি বুধবার গভীর রাতে ঘটে।

এক্স হ্যান্ডলের একটি পোস্টে মণিপুর (Manipur) পুলিশ লিখেছে, “২৫শে মার্চ ২০২৬, আনুমানিক রাত ১১:৪০ মিনিটে, সন্দেহভাজন সশস্ত্র কুকি জঙ্গিরা ফৌলজাং ও গোথোল এলাকায় ফৌগাকচাও আওয়াং লেইকাই-এর একটি ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালায়।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনী এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৫৮তম ব্যাটালিয়ন পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়, যার ফলে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলি চলে হয়।

মণিপুর পুলিশ আরও বলেছে, “২৬ মার্চ, ২০২৬-এর ভোর থেকে যেই এলাকায় গোলাগুলি হয়েছিল। সেখানে ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ, মণিপুর পুলিশ এবং ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন (আইআরবি)-এর যৌথ উদ্যোগে একটি অভিযান শুরু করা হয়।”

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা বাহিনী পার্শ্ববর্তী পাহাড়ি এলাকাগুলোতে অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তরফে সাধারণ নাগরিকদের গুজব ছড়ানো থেকে বিরত থাকা এবং কোনও তথ্য জানানোর আগে তা যাচাই করে নিতে অনুরোধ করা হচ্ছে।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

Leave a Comment