---Advertisement---
lifezone nursing home

Modi-Rahul Conversation: সংসদ চত্বরে রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী, এক বিরল মুহূর্তের ভিডিয়ো ভাইরাল, কী ঘটেছিল?

April 11, 2026 4:13 PM
Modi Rahul Conversation
---Advertisement---

বর্তমানে ভারতের রাজনীতিতে বিরোধীদের মধ্যে সুসম্পর্কের ছবি প্রায় দেখাই যায় না। দুই বিরোধী দলের কর্মী সমর্থকেরা একে অপরের দিকে কাদা ছুঁড়তে ব্যস্ত। সেখানে দাঁড়িয়ে দুই যুযুধান পক্ষের মধ্যে হঠাৎ সৌহার্দ্য বিনিময়ের দৃশ্য দেখলে চোখ তো আটকাবেই। শনিবার এমনই এক বিরল ঘটনা দেখা গেল নয়াদিল্লির সংসদ চত্বরে। এদিন রাহুল গান্ধীকে দেখে গাড়ি থামিয়ে হাত জড়ো করে তাঁর দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁদের মধ্যে কথাবার্তাও হয়। ইতিমধ্যে সেই ভিডিয়ো ভাইরাল।

ঘটনাটি ঘটে সংসদ ভবনের ভেতরে প্রেরণা স্থলে, সেখানেই শনিবার সমাজসংস্কারক মহাত্মা জ্যোতিবা ফুলের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান ছিল। কনভয় পৌঁছতেই গাড়ি থেকে নেমে সরাসরি রাহুল গান্ধীর দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী মোদি। দু’জনকে কাছাকাছি দাঁড়িয়ে হাসিমুখে কথাবার্তা বলতে দেখা যায়। তবে তাঁদের মধ্যে কোনও রাজনৈতিক কথা নয়, বরং সাধারণ সৌজন্য বিনিময় হয়েছে বলেই জানা গিয়েছে। এর কিছুক্ষণ পর তাঁরা নিজেদের নির্ধারিত কর্মসূচির দিকে এগিয়ে যান। (Modi-Rahul Conversation)

এই সংক্ষিপ্ত কথোপকথনটির ভিডিয়ো দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি সকলের নজর কেড়েছে কারণ সাধারণত সবসময়ই শাসকদল ও বিরোধী দলের মধ্যে তীব্র রাজনৈতিক বাকযুদ্ধ চলতেই থাকে। কখনও দুই পক্ষ পরস্পরের সমালোচনা করতে ছাড়েন না। সেই জায়গায় দাঁড়িয়ে দুই নেতার এই সৌহার্দ্যপূর্ণ আলাপ।

সূত্রের খবর, ওই অনুষ্ঠানে বিভিন্ন দলের একাধিক শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। শিক্ষা, সামাজিক ন্যায় এবং পিছিয়ে পড়া মানুষের উন্নয়নে জ্যোতিবা ফুলের অবদানের কথা স্মরণ করে তাঁকে সম্মান জানান সকলে। (Modi-Rahul Conversation)

Partha Chattaerjee : ভোটের মুখে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি! তল্লাশি চালিয়ে কী পেলেন আধিকারিকেরা?

তবে এদিনের এই অনুষ্ঠানে হঠাৎ দুই নেতার সংক্ষিপ্ত কথোপকথনের ঘটনায় ইতিমধ্যে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। যদিও অনেকেই বলছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বিরোধী দলনেতাদের মধ্যে সৌজন্য বিনিময়টুকু কখনোই হারিয়ে যাওয়া উচিৎ নয়। সুস্থ গণতন্ত্রের জন্য এটি একান্ত প্রয়োজন।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment