---Advertisement---
lifezone nursing home

Mumbai News: রেল স্টেশনে ধুন্ধুমারে অধ্যাপককে কুপিয়ে খুন, গ্রেফতার ১

January 25, 2026 8:41 PM
---Advertisement---

মুম্বইয়ের লোকাল ট্রেনের ভিড়ে সামান্য ধাক্কাধাক্কি থেকে যে এমন রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে, তা কল্পনাও করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। শনিবার সন্ধ্যায় বোরিভলি স্টেশনে নামার সময় এক সহযাত্রীর ছুরির আঘাতে প্রাণ হারালেন এনএম কলেজের অধ্যাপক অলোক কুমার সিং। এই ঘটনায় ওমকার শিন্ডে নামে ২৭ বছর বয়সি এক যুবককে গ্রেফতার করেছে বোরিভলি রেল পুলিশ। সামান্য বচসা থেকে এই চরম পরিণতিতে, চাঞ্চল্য ছড়িয়েছে নিত্যযাত্রীদের মধ্যে।(Mumbai News)

পুলিশ সূত্রে খবর, শনিবার অফিস ফেরত ভিড়ে ঠাসা লোকাল ট্রেনে চড়ে বোরিভলি যাচ্ছিলেন অধ্যাপক অলোক কুমার সিং। স্টেশনে নামার সময় ট্রেনের দরজার সামনে ভিড়ের চাপে ওমকার শিন্ডের সঙ্গে তাঁর জোর ধাক্কা লাগে। সেই থেকেই বিবাদের সূত্রপাত। অভিযোগ, ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামার পর সেই অশান্তি চরমে পৌঁছায়। দু’জনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে মেজাজ হারিয়ে ওমকার পকেট থেকে ছুরি বের করে অধ্যাপকের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তাঁকে এলোপাথাড়ি আঘাত করেন।y(Mumbai News)

ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান প্ল্যাটফর্মে থাকা অন্য যাত্রীরা। রক্তাক্ত অবস্থায় অধ্যাপককে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর আঘাত এতটাই গভীর ছিল যে, চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মারা যান। ঘটনার পর ভিড়ের সুযোগ নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করেছিলেন ওমকার। কিন্তু রেল পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযান চালিয়ে রবিবার অভিযুক্তকে তাঁর ডেরা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত যুবক মালাড ইস্টের বাসিন্দা এবং পেশায় ধাতু পলিশের কাজ করেন।বোরিভলি রেল পুলিশের সিনিয়র অফিসার দত্ত খুপেরকার জানিয়েছেন, ধৃত যুবকের বিরুদ্ধে এর আগে কোনও অপরাধমূলক রেকর্ড নেই। এমনকি ঘটনার সময় তিনি কোনও মদ্যপ বা নেশাগ্রস্ত অবস্থাতেও ছিলেন না। নিছকই রাগের মাথায় তিনি এই ঘটনা ঘটিয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের পিছনে অন্য কোনও পুরনো শত্রুতা ছিল কি না, তাও জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। (Mumbai News)


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment