---Advertisement---
lifezone nursing home

Mumbai Pune Expressway: দীর্ঘ যানজট! উপায় না দেখে হেলিকপ্টারে যাত্রা শিল্পপতির

February 5, 2026 12:51 PM
---Advertisement---

টাকা থাকলে বিদেশ ভ্রমণ করা যায়, ধুমধাম করে বিয়ে করা যায়, পোষ্যের জন্মদিন পালন করা যায়, কিন্তু তা বলে হাইওয়েতে হেলিকপ্টার নামাতে পারেন কি? হ্যাঁ এমনটাই ঘটছে মুম্বই–পুনে এক্সপ্রেসওয়েতে। ভয়াবহ যানজটের জেরে প্রায় ৮ ঘণ্টা ধরে এই রাস্তায় আটকে ছিলেন এক শিল্পপতি। শেষ পর্যন্ত যানজট থেকে মুক্তি পেতে তিনি হেলিকপ্টারে করে পুণে পৌছন।এই ঘটনা ঘিরে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। Mumbai Pune expressway

এক্সপ্রেসওয়ের খান্ডালা ঘাট এলাকায় একটি গ্যাস ট্যাঙ্কার উল্টে যায়। ট্যাঙ্কারটিতে ছিল প্রোপিলিন গ্যাস। দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে প্রশাসন ওই অংশে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে মুম্বই ও পুনে—দু’দিকেই কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। হাজার হাজার গাড়ি দীর্ঘ সময় ধরে আটকে পড়ে। এই যানজটের মধ্যে আটকে পড়েন শিল্পপতি সুধীর মেহতা। তিনি EKA Mobility ও Pinnacle Industries-র চেয়ারম্যান। দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি ব্যক্তিগত উদ্যোগে একটি হেলিকপ্টারের ব্যবস্থা করেন এবং আকাশপথে পুনে রওনা দেন। পরে তিনি সামাজিক মাধ্যমে যানজটের ছবি ও ভিডিয়ো শেয়ার করেন।

সুধীর মেহতা তাঁর এক্স হ্যান্ডেল পোস্টে বলেন, ‘একটি গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনার কারণে এত বড় এক্সপ্রেসওয়েতে প্রায় ৮ ঘণ্টা ধরে মানুষ আটকে আছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’ তিনি আরও বলেন, ‘জরুরি পরিস্থিতির জন্য এক্সপ্রেসওয়ের নির্দিষ্ট কিছু জায়গায় হেলিপ্যাড ও বিকল্প ব্যবস্থার পরিকল্পনা থাকা উচিত।’

এই ঘটনার পর সাধারণ মানুষ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সাধারণ যাত্রীরা যখন ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন, তখন শুধুমাত্র ধনীদের পক্ষেই এমন বিশেষ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়, কারণ মধ্যবিত্তদের সময়ের তো কোনও দামই নেই। অনেকেই ব্যাঙ্গের সুরে বলছেন ‘টাকা থাকলে কী না হয়!’

যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্যাস লিকের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে এই ঘটনা আবারও মুম্বই–পুনে এক্সপ্রেসওয়ের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। Mumbai Pune expressway


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment