২০২৬ সালের নিট ইউজি (NEET UG) কাউন্সেলিং প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করতে বড় বদল আনল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (MCC)। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়ম ও পরিবর্তনের কথা জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যেন ভর্তি প্রক্রিয়াটি স্বচ্ছ, মেধা-ভিত্তিক ও প্রযুক্তি-নির্ভর হয় (Neet Ug Counselling 2026)।
Neet Ug Counselling 2026: কাউন্সেলিং-এর নিয়মে কী কী বদল হয়েছে?
১. আপগ্রেডে নো ফিজিক্যাল রিপোর্টিং: পরবর্তী রাউন্ডে সিট আপগ্রেড (Upgradation) করতে চাইলে আর কলেজে গিয়ে সশরীরে রিপোর্টিং করতে হবে না। আগের সিট সুরক্ষিত রেখেই পরবর্তী রাউন্ডে অংশ নেওয়া যাবে (Neet Ug Counselling 2026)।
২. অনলাইনে ইস্তফা: বরাদ্দ হওয়া আসন ছাড়তে চাইলে বা সেখান থেকে ইস্তফা দিতে চাইলে পরীক্ষার্থীরা সরাসরি এমসিসি-র পোর্টালেই গিয়েই আবেদন করতে পারবেন। এর জন্য আর কলেজে যাওয়ার প্রয়োজন নেই।
৩. অনলাইন এনআরআই ডকুমেন্ট: এনআরআই কোটার আবেদনকারীরা এখন থেকে পোর্টালেই সমস্ত প্রয়োজনীয় নথি অনলাইনেই আপলোড করতে পারবেন।
চলতি বছরের ২৭ মে একটি বিজ্ঞপ্তিতে এমসিসি (MCC) জানিয়েছিল যে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এনআরআই (NRI) ক্যাটাগরিতে আবেদনকারী প্রার্থীদের কাউন্সেলিংয়ের সময় প্রয়োজনীয় নথিপত্র ও আইনি প্রমাণ দাখিল করতে হবে। এর মধ্যে এমন প্রমাণ অন্তর্ভুক্ত থাকবে যা ‘গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, ১৮৯০’ (Guardians and Wards Act, 1890)-এর অধীনে।
NEET UG-র কাউন্সেলিং শীঘ্রই শুরু হতে চলেছে। সেইজন্য আসন গ্রহণ (seat acceptance), আপগ্রেডেশন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রার্থীদের ‘ইনফরমেশন বুলেটিন’, কাউন্সেলিং প্রক্রিয়া এবং নিয়মাবলী সতর্কভাবে পড়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রার্থীদের নিয়মিতভাবে MCC-র অফিসিয়াল কাউন্সেলিং পোর্টালটি নজরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।












1 thought on “NEET UG কাউন্সেলিং-এর নিয়মে রদ-বদল, কী কী বদল হয়েছে?”