রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পলিউশন সার্টিফিকেট না থাকলে জ্বালানি নয়, আজ থেকেই জারি কড়া নিয়ম

no puc no petrol
---Advertisement---

দূষণ শংসাপত্র বা PUC না থাকলে মিলবে না পেট্রোল, ডিজেল। উৎসবের মরশুমে বায়ুদূষণ আটকাতে তৎপর রাজধানী দিল্লি। ১ অক্টোবর থেকে কার্যকর হবে এই নিয়ম। গাড়ি, বাইক বা অটো, দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত শংসাপত্র না থাকলে মিলবে না পেট্রোল, ডিজেল, সিএনজি জ্বালানি। দিল্লি সহ দিল্লির পার্শ্ববর্তী অঞ্চলে বায়ুদূষণ রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দেয় Commission for Air Quality management (CAQM)। এরপরই ২৯ সেপ্টেম্বর দিল্লিতে একটি সাব-কমিটির বৈঠক হয়। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, পূর্তমন্ত্রী প্রবেশ বর্মা এবং দিল্লির পরিবেশমন্ত্রী মনজিন্দর সিংহ সিরসা (no puc no petrol)।

বায়ুদূষণ আটকাতে, পুরনো যানবাহানকে দিল্লিতে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরনো প্রাইভেট গাড়ি, বাণিজ্যিক পণ্যবাহী যানবাহন, বিএস-৪ মতো গাড়ি প্রবেশে বিধিনিষেধ আনা হয়েছে। পাশাপাশি বৈদ্যুতিন বাস চালানো, ওয়ার্ক ফ্রম হোম নিয়েও আলোচনা হয় উচ্চ পর্যায়ের বৈঠকে (no puc no petrol)।

no puc no petrol: PUC টেস্ট আসলে কী?

পেট্রোল, ডিজেল সিএনজি এবং এলপিজি চালিত যানবাহনের ক্ষেত্রে, PUC টেস্টে কার্বন মনোক্সাইড (CO) এবং হাইড্রোকার্বন (HC) পরিমাপ করা হয়। ডিজেল চালিত যানবাহনের ক্ষেত্রে ধোঁয়ার অস্বচ্ছতা পরীক্ষা করা হয়। পিএম (PM) মানে পার্টিকুলেট ম্যাটার, পিএন (PN) হলো কণার সংখ্যা এবং এনওএক্স (NOx) বলতে নাইট্রোজেন অক্সাইডকে বোঝায়।

একটি গাড়ির কি বৈধ PUC থাকা সত্ত্বেও তা দূষণ ঘটাতে পারে?

হ্যাঁ পারে। কোনো গাড়ির বৈধ PUC থাকা সত্ত্বেও তা থেকে উচ্চ মাত্রায় NOx (নাইট্রোজেন অক্সাইড) নির্গত হতে পারে। কারণ এই বিষয়গুলি প্রচলিত পরীক্ষায় ধরা পড়ে না। রাস্তায় চলার সময় একটি গাড়ি থেকে কী পরিমাণ দূষণ নির্গত হবে, তা গাড়িটির বয়স, মাইলেজ, রক্ষণাবেক্ষণ, চালানোর ধরনের ওপর নির্ভর করে (no puc no petrol)।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পলিউশন সার্টিফিকেট না থাকলে জ্বালানি নয়, আজ থেকেই জারি কড়া নিয়ম”

Comments are closed.