রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ফের বাণিজ্যিক বাড়ল গ্যাসের দাম, পুজোর খাবার এবার আরও দামি

Published on: October 1, 2026
LPG PRICE HIKE
---Advertisement---

পুজোর মরশুম শুরু হতেই ফের বাড়ল গ্যাসের দাম। ১ অক্টোবর থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৭০ টাকা বেড়েছে। ফলে এত দিন যে সিলিন্ডার ২ হাজার ৮৮৪ টাকায় মিলছিল, এখন তার জন্য দিতে হবে ২ হাজার ৯৫৪ টাকা। তবে স্বস্তির খবর, আপাতত গৃহস্থালির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হচ্ছে না।

তবে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় সরাসরি প্রভাব পড়তে পারে হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে এবং মিষ্টির দোকানে। পুজোর সময়ে এমনিতেই এইসব খাবারের চাহিদা বাড়ে। তার মধ্যে রান্নার খরচ বাড়লে অনেক ব্যবসায়ী খাবারের দামও বাড়াতে পারেন। আবার পুজো শেষ হলেই শুরু হবে বিয়ের মরশুম। ফলে ক্যাটারিংয়ের খরচ নিয়েও নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকছে।

LPG PRICE HIKE: গত কয়েক মাসে বারবার ওঠানামা

চলতি বছরে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দামে একাধিকবার বড় পরিবর্তন হয়েছে। এপ্রিল মাসে ১৯ কেজির সিলিন্ডারের দাম ছিল ২ হাজার ২০৮ টাকা। ওই মাসেই ২১৯ টাকা ৫০ পয়সা বেড়ে দাম পৌঁছয় ২ হাজার ৪২৭ টাকা ৫০ পয়সায়।এর পর মে মাসে এক ধাক্কায় ৯৯৪ টাকা বাড়ে দাম। সিলিন্ডারের দাম পৌঁছে যায় ৩ হাজার ২০২ টাকায়। জুনেও আরও ৫৩ টাকা ৫০ পয়সা বাড়িয়ে দাম করা হয় ৩ হাজার ২৫৫ টাকা ৫০ পয়সা।

তবে জুলাই ও অগস্টে কিছুটা স্বস্তি মিলেছিল। জুলাইয়ে ১৭৪ টাকা কমে দাম দাঁড়ায় ৩ হাজার ৮১ টাকা ৫০ পয়সা। অগস্টে আরও ২০৯ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয় ২ হাজার ৮৭২ টাকা।

সেপ্টেম্বরে আবার ১১ টাকা ৫০ পয়সা বাড়ানো হয় দাম। কলকাতায় ১৯ কেজির সিলিন্ডারের দাম দাঁড়ায় ২ হাজার ৮৮৪ টাকা। এবার অক্টোবরের শুরুতেই আরও ৭০ টাকা বাড়ল সেই দাম।

পলিউশন সার্টিফিকেট না থাকলে জ্বালানি নয়, আজ থেকেই জারি কড়া নিয়ম

গৃহস্থালির রান্নার গ্যাসে আপাতত স্বস্তি

তবে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লেও সাধারণ বাড়ির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন হয়নি। ১৪.২ কেজির গৃহস্থালির এলপিজি সিলিন্ডার কলকাতায় আগের মতোই ৯৬৮ টাকায় পাওয়া যাবে। ফলে নতুন করে দাম বাড়ার চাপ আপাতত বাণিজ্যিক গ্যাস ব্যবহারকারী ব্যবসাগুলির উপরই পড়ছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ফের বাণিজ্যিক বাড়ল গ্যাসের দাম, পুজোর খাবার এবার আরও দামি”

Comments are closed.