ভয়ঙ্কর দুর্ঘটনার সাক্ষী থাকল পাঞ্জাব। সরকারি দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত ১৫ জন। শনিবারের এই দুর্ঘটনাটি ঘটেছে, পাঞ্জাবের তারন তারান জেলার নওশেরা পান্নুয়ানের কাছে ৫৪ নম্বর জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, দু’টি বাসই পাঞ্জাবের সরকারি তীর্থযাত্রা প্রকল্পের অন্তর্গত (punjab accident)।
punjab accident: কী বলছে পুলিশ?
তারন তারানের ডেপুটি কমিশনার নির্মল ওসেফচান জানিয়েছেন, চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া অমৃতসরে পাঠানো ছয়জন যাত্রীর মধ্যে একজনের চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়। তিনি আরও বলেন, গুরুতর আহত পাঁচজন যাত্রী অমৃতসরের গুরু নানক দেব মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি আহতদের তারন তারানের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে (punjab accident)।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে খবর, শনিবার একটি সরকারি বাস অমৃতসরের দিকে যাচ্ছিল। অন্য বাসটি অমৃতসর থেকে মুক্তসারের দিকে যাচ্ছিল। তরন তারনের নৌসেরা পান্নুয়ান এলাকায় ৫৪ নম্বর জাতীয় সড়কের উপর দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই বাসের উল্টো দিক থেকে আসা একটি মোটরবাইকের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসের চালক। তারপরই দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সময় দুইটি বাসের মধ্যে মোট ৩৭ জন যাত্রী ছিলেন।
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি জানিয়েছেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের প্রাণহানির কথা জেনে আমি গভীরভাবে শোকাহত।” মৃতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।
এর আগে ভাইফোঁটার সকালেও দুর্ঘটনা ঘটে। বেলাইন হয়ে যায়, কলকাতা-সাইরাং এক্সপ্রেস। গুয়াহাটির ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে দুর্ঘটনাটি ঘটে। রেলসূত্রে খবর, লাইন বদলের সময়েই নিয়ন্ত্রণ হারায় ট্রেনটি। যদিও কোনও হতাহত হয়নি।










