বাগদত্ত কেতন আগরওয়ালের মৃত্যুকে ঘিরে তদন্তে প্রতিদিনই সামনে আসছে নতুন নতুন তথ্য। মহারাষ্ট্রের লোহাগড় দুর্গে কেতনকে খুনের অভিযোগে গ্রেফতার হওয়া সিয়া গোয়াল এবং তাঁর প্রেমিক চেতন চৌধুরীকে ইতিমধ্যেই ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তবে পুলিশ আরও তিন দিনের হেফাজতের আবেদন জানালেও স্থানীয় আদালত সেই আবেদন খারিজ করে দেয়। তদন্তকারীদের দাবি, দু’জনকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করলেই তাঁদের কথোপকথনের প্রকৃত অর্থ, খুনের পরিকল্পনার উদ্দেশ্য এবং ষড়যন্ত্রের বিভিন্ন দিক আরও স্পষ্ট হতো। (Siya Goyal Snapchat Message)
তদন্তে উঠে এসেছে, মোবাইল ফোন থেকে মুছে ফেলা তথ্য উদ্ধার করার পর জানা গিয়েছে, সিয়া ও চেতন নজরদারি এড়াতে সাংকেতিক ভাষা এবং ছদ্মনাম ব্যবহার করে যোগাযোগ করতেন। তদন্তকারী অফিসার মনোজ পাওয়ার জানান, সিয়ার পোশাকও বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি সিয়ার দ্বিতীয় মোবাইল ফোন বিশ্লেষণ করে একাধিক সাংকেতিক বার্তারও সন্ধান মিলেছে। (Siya Goyal Snapchat Message)
শুনানির সময় অভিযুক্তদের নারকো পরীক্ষার প্রসঙ্গও ওঠে। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অভিযুক্তদের সম্মতি ছাড়া এমন পরীক্ষা করা যাবে না। সিয়া ও চেতন সম্মতি না দেওয়ায় আদালত সেই আবেদনও নাকচ করে দেয়। উল্লেখযোগ্যভাবে, সরকারি পক্ষও জানায় যে এই মুহূর্তে নারকো পরীক্ষার প্রয়োজন নেই।
এদিকে তদন্তে নতুন মোড় এনে সামনে এসেছে একটি কথিত স্ন্যাপচ্যাট চ্যাট। তদন্তকারী সূত্রের দাবি, ওই কথোপকথনে সিয়া তাঁর এক বন্ধুর কাছে আধার কার্ডের কপি চেয়ে বলেন, এমন একটি বিয়ের জন্য বিমানের টিকিট বুক করতে হবে, যে বিয়েটি আদৌ হবে না। পুলিশ খতিয়ে দেখছে, এই টিকিট বুকিংয়ের পরিকল্পনা কি ইচ্ছাকৃতভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করার জন্য ছিল, যাতে সকলের কাছে মনে হয় বিয়ের প্রস্তুতি স্বাভাবিকভাবেই চলছে এবং হত্যার ষড়যন্ত্রের কোনও সন্দেহ না তৈরি হয়। যদিও ওই চ্যাটের সত্যতা এবং মামলার সঙ্গে তার যোগ এখনও তদন্তাধীন। (Siya Goyal Snapchat Message)
১৮ জুন সকালে কেতন বাড়ি থেকে বেরিয়ে পুনে-মুম্বই মহাসড়কের কিওয়ালে ব্রিজ থেকে সিয়াকে তুলে লোহাগড় দুর্গে যান। সকাল প্রায় ১০টা ৪৫ মিনিটে সিয়া ফোন করে কেতনের মাকে জানান, কেতন দুর্ঘটনাবশত খাদে পড়ে গিয়েছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এরপর কেতনের পরিবারের অভিযোগ্রর ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। (Siya Goyal Snapchat Message)
আরও পড়ুন :- দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? লোহাগড় দুর্গে কেতন আগরওয়ালের মৃত্যুরহস্যে নতুন মোড়










