রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? লোহাগড় দুর্গে কেতন আগরওয়ালের মৃত্যুরহস্যে নতুন মোড়

Published on: June 23, 2026
---Advertisement---

পুণের কাছে ঐতিহাসিক লোহাগড় দুর্গে তরুণ ব্যবসায়ী কেতন আগরওয়ালের মৃত্যুর ঘটনা ঘিরে বড় মোড় নিল। প্রথমে পুলিশ ও স্থানীয় প্রশাসনের তরফে ঘটনাটিকে দুর্ঘটনা বলেই মনে করা হয়েছিল। জানা গিয়েছিল, দুর্গে ঘুরতে গিয়ে ছবি তোলার সময় পা পিছলে গভীর খাদে পড়ে যান ২৬ বছরের কেতন। তবে তদন্ত এগোতেই সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। কেতনের মৃত্যু দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুনের অভিযোগে তাঁর বাগদত্তা সিয়া গোয়াল এবং আরও দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। (Death At Lohagad Fort)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কেতন আগরওয়াল পুণে শহরের গাহুঞ্জে এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পরিবারের রিয়েল এস্টেট ব্যবসার অন্যতম ডিরেক্টর ছিলেন। বৃহস্পতিবার সকালে সিয়া গোয়ালের আসন্ন জন্মদিন উপলক্ষে তাঁরা লোহাগড় দুর্গে বেড়াতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে আরও দু’জন বন্ধু ছিলেন। সেই সময় দুর্গের এক প্রান্ত থেকে প্রায় ৪০০ ফুট গভীর খাদে পড়ে যান কেতন। গুরুতর আঘাতের জেরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। (Death At Lohagad Fort)

প্রাথমিক তদন্তে মনে করা হয়েছিল, দুর্গ এলাকায় প্রবল বাতাস বইছিল এবং ছবি তোলার সময় ভারসাম্য হারিয়ে তিনি নিচে পড়ে গিয়েছিলেন। লোনাভলা গ্রামীণ থানার তৎকালীন তদন্তকারী আধিকারিক দীনেশ তাইড়ে জানিয়েছিলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ এবং শিবদুর্গ মিত্র এমার্জেন্সি রেসকিউ টিম প্রায় তিন ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে দুর্গম খাদ ও ঘন জঙ্গল থেকে দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয় এবং একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছিল। (Death At Lohagad Fort)

তবে তদন্তে নতুন তথ্য সামনে আসার পর গোটা ঘটনার মোড় ঘুরে যায়। পুলিশ কেতনের বাগদত্তা সিয়া গোয়াল এবং আরও দু’জনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে তদন্ত সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। (Death At Lohagad Fort)

আরও পড়ুন :- পরিণয় আর হলো না, লখনউয়ে অভিশাপ্ত অগ্নিকাণ্ডে শেষ পরিণতি নীলেশ-অনামিকার


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “দুর্ঘটনা নাকি পরিকল্পিত খুন? লোহাগড় দুর্গে কেতন আগরওয়ালের মৃত্যুরহস্যে নতুন মোড়”

Leave a Comment