---Advertisement---

Thalapathy Vijay: তামিলনাড়ুতে ‘বিজয়-রাজ’, ‘বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ’ শপথের পর ঘোষণা বিজয়ের

May 10, 2026 1:56 PM
Thalapathy Vijay
---Advertisement---

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয় (Thalapathy Vijay)। দক্ষিণের রাজনীতিতে শুরু হলো এক নতুন অধ্যায়। মুখ্যমন্ত্রী পদে বসেই বড় ঘোষণা করলেন বিজয়। ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে মূল্যে প্রদান করবেন। এখানেই শেষ নয়, নারীদের সুরক্ষা, বিনামূল্যে বিদ্যুৎ আর মাদকের বিরুদ্ধে কড়া পদক্ষেপও নেবেন বলে জানান তিনি।

রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানে শপথ নেন তিনি। এর মাধ্যমে রাজ্যে প্রথম বার দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম কিংবা আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝগমের বাইরে অন্য কোনও দলের সরকার গড়ল। শপথগ্রহণের পর শুরুতেই বিজয়ের মুখে শোনা যায় তিনটি শব্দ। তামিল ভাষায় তিনটি শব্দ হল ‘এন নেনজিল কুডিয়িরুক্কুম’। বাংলায় যার অর্থ, ‘যে আমার হৃদয়ে বাস করে’। এর আগেও তাঁর ভক্তদের এইভাবে সম্বোধন করতে দেখা গিয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সরবরাহের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে মাদক সমস্যা মোকাবিলায় একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি হেল্পলাইন নম্বর সহ বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই প্রথম নির্দেশ ছিল বিজয়ের।

৫১ বছরের বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই উপচে পড়া ভিড় ছিল স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এসেছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণন।

কৃষি, শিল্পব্যবস্থা নিয়েও কথা বলেছেন বিজয়। তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জলের মতো মৌলিক বিষয়গুলির উপর তিনি মনোযোগ দেবেন। কৃষক ও জেলেদের যত্ন নেওয়া হবে। সবকিছু ভালো হবে।” নিজের সম্পর্কে বিজয় বলেন, “একজন সহকারী পরিচালকের ছেলে এখন মুখ্যমন্ত্রী হয়েছে। আমি অভাব দেখেছি, খিদে দেখেছি। আমি কোনও রাজপরিবার থেকে আসিনি। আমি অনেক প্রতিকূলতার সম্মুখীন হয়েছি। অনেকেই আমাকে অপমান করেছে। আমি আপনাদের ছেলের মতো, আপনাদের ভাইয়ের মতো। আপনারা আমাকে আপনাদের হৃদয়ে স্থান দিয়েছেন, গ্রহণ করেছেন।”

এদিন বিজয়ের সঙ্গে আরও ন’জন মন্ত্রীও শপথ নিলেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাঝগম নেতা কে এ সেঙ্গোট্টাইয়ন, যিনি দল থেকে বহিষ্কৃত হওয়ার পর বিজয়ের দলে যোগ দেন। এছাড়াও মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন আধব অর্জুন, সিটিআর নির্মলকুমার, ‘বুসি’ আনন্দ, রাজমোহন, কে টি প্রভু, অরুণরাজ, পি বেঙ্কটরামানন এবং ২৮ বছরের এস কীর্তনা।


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment