---Advertisement---
lifezone nursing home

Vijay Thalapathy Astrologer: আগেই বলেছিলেন বিজয় মুখ্যমন্ত্রী, চিনে নিন ভবিষ্যদ্বাণী মেলানো এই জ্যোতিষীকে

May 4, 2026 2:08 PM
Vijay Thalapathy Astrologer
---Advertisement---

বাংলার পাশাপাশি তামিলনাড়ুতেও আজ ভোট গণনা। তবে তামিলনাডুর রাজনীতিতে তথা অভিনেতা-রাজনীতিবিদ বিজয় থালাপাতিকে ঘিরে এখন আলোচনা তুঙ্গে। আর সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তাঁর জ্যোতিষী রাধান পণ্ডিতও। নিজের একাধিক চমকপ্রদ ভবিষ্যদ্বাণীর জন্য পরিচিত এই জ্যোতিষী আবারও খবরের শিরোনামে।

সম্প্রতি রাধান পণ্ডিত বিজয়ের বাড়িতে ফুলের তোড়া ও শাল নিয়ে হাজির হন, যা দেখে নতুন করে কৌতূহল বাড়ে। তিনি আগেই দাবি করেছিলেন, বিজয়ের জন্মছক নাকি “অসাধারণ”, এমনকি তিনি এটিকে “সুনামির মতো শক্তিশালী” বলেও উল্লেখ করেন। তাঁর মতে, এই গ্রহ-নক্ষত্রের অবস্থানই বিজয়কে অন্যদের থেকে আলাদা করে তুলছে এবং ভবিষ্যতে তিনি মুখ্যমন্ত্রীর আসনে বসাতে চলেছেন। (Vijay Thalapathy Astrologer)

নির্বাচন চলাকালীনও পণ্ডিত দাবি করেছিলেন, বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগম (TVK) বিপুল ব্যবধানে জিতবে। এমনকি ১৪০ থেকে ১৭০টিরও বেশি আসন পেতে পারে। তিনি আরও বলেন, তাঁদের নিজস্ব সমীক্ষা অনুযায়ী প্রায় ৪৫ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং খুব দ্রুত শপথ নেওয়ার ছবিও দেখা যাবে।

শুধু বিজয় নয়, তামিলনাড়ুর অন্যান্য রাজনৈতিক নেতাদের নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন রাধান পণ্ডিত। তিনি দাবি করেছেন, এমকে স্টালিন বর্তমানে কঠিন জ্যোতিষীয় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। অন্যদিকে উদয়নিধি স্টালিনের কিছু ভালো সম্ভাবনা থাকলেও বড় উত্থান নাও হতে পারে। আবার এডাপ্পাড়ি কে. পালানিস্বামীর নক্ষত্র এখন বেশ শক্তিশালী বলেও তিনি উল্লেখ করেন।

অতীতের এমন কিছু চাঞ্চল্যকর ভবিষ্যৎবাণী করেছিলেন এই জ্যোতিষী। তাঁর দাবি, জয়ললিতার শেষ নির্বাচনের আগে কঠিন সময়ের পূর্বাভাস দিয়েছিলেন তিনি। একইভাবে, সিমানের মুখ্যমন্ত্রী হওয়ার মতো যোগ নেই বলেও মত তাঁর। (Vijay Thalapathy Astrologer)

এমনকি তিনি বিজয়ের রাজনৈতিক যাত্রাকে কিংবদন্তি নেতা এমজি রামচন্দ্রনের সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, ভবিষ্যতে ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘদিনের আধিপত্য শেষ হয়ে নতুন রাজনৈতিক শক্তি হিসেবে বিজয়ের দল উঠে আসতে পারে। অন্যদিকে আরেক জ্যোতিষী শেলভি কে দামোদরনও মনে করেন, বিজয়ের রাজনীতিতে প্রবেশ একটি গুরুত্বপূর্ণ মোড়, যেখানে “নীচভঙ্গ রাজযোগ”-এর ফলে তাঁর প্রভাব ও জনপ্রিয়তা বাড়তে পারে।

আজ দিন শেষে পরিষ্কার হয়েই যাবে তামিলনাডুর ভাবি মুখ্যমন্ত্রী বিজয় কিনা? তবে নির্বাচনের আবহে এই জ্যোতিষী রাধান পণ্ডিতের ভবিষ্যদ্বাণী ঘিরে চর্চা এখন তুঙ্গে, বাস্তবে তার গণনা কতটা মিলবে, সেটাই এখন দেখার। (Vijay Thalapathy Astrologer)

Election Counting Day: আসানসোলে গণনার দিনেই অশান্তি, তৃণমূল ক্যাম্প অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

2 thoughts on “Vijay Thalapathy Astrologer: আগেই বলেছিলেন বিজয় মুখ্যমন্ত্রী, চিনে নিন ভবিষ্যদ্বাণী মেলানো এই জ্যোতিষীকে”

Leave a Comment