---Advertisement---
lifezone nursing home

Zombie Drug: ২ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে ডেলিভারি বয়, ভারতে এবার ‘জম্বি ড্রাগ’ আতঙ্ক

March 25, 2026 7:28 PM
Zombie Drug
---Advertisement---

রাস্তায় দাঁড়িয়ে এক যুবক স্থির, অচেতন অবস্থান। যেন এক ঘোরে রয়েছেন। দেখে মনে হচ্ছে যেন কোনও নেশায় আচ্ছন্ন। যেকোনও প্রকার মাদকদ্রব্যই মানুষের জন্য ক্ষতিকর। আর সেটা যদি হয় সর্বনাশী ড্রাগ তাহলে আতঙ্ক ছড়ায় বইকি। এ রকমই এক আতঙ্ক ছড়িয়েছে চণ্ডীগড়ে এক অদ্ভুত ঘটনা ঘিরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখে অনেকেই প্রশ্ন তুলছেন- ভারতে কি তবে ‘জম্বি ড্রাগ’ (Zombie Drug) ঢুকে পড়েছে? কী এই ‘জম্বি ড্রাগ’ কেনই বা হঠাৎ তাকে ঘিরে প্রশ্ন উঠছে?

ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ের সেক্টর 33B এলাকায়। সেখানে এক ডেলিভারি অ্যাপের কর্মীকে প্রায় দুই ঘণ্টা ধরে একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি একেবারে চুপচাপ ছিলেন, চারপাশে কী হচ্ছে তা যেন বুঝতেই পারছিলেন না। এই অস্বাভাবিক আচরণ দেখে পথচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

স্থানীয়দের মতে, ওই যুবক অনেকক্ষণ মুখে একটি বিড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন, চোখ স্থির, শরীর নড়ছিল না। অনেকক্ষণ ধরে একই অবস্থায় থাকার কারণে আশপাশের লোকজন চিন্তিত হয়ে পড়েন। কেউ কেউ ওই ব্যক্তির ভিডিয়ো করেন এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তাঁকে সেখান থেকে নিয়ে যায়। ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা শুরু হয়। কেউ বলছেন এটি কোনও নেশাজাতীয় দ্রব্যের প্রভাব হতে পারে, আবার কেউ দাবি করছেন এটি তথাকথিত ‘জম্বি ড্রাগ’ (Zombie Drug) এর লক্ষণ হতে পারে, যেটি আমেরিকায় পাওয়া যায়। এক নেটিজেন আবার এই দ্রুত ডেলিভারি অ্যাপগুলির ব্যবহারের ফলে তরুণ প্রজন্মের ক্ষতির দিকটির কথাও তুলে ধরেছেন।

‘জম্বি ড্রাগ’ (Zombie Drug) নিয়ে আন্তর্জাতিক মহলে আগেও আলোচনা হয়েছে। এটি সাধারণত অত্যন্ত শক্তিশালী মাদকদ্রব্য হিসেবে পরিচিত, যা মানুষের স্নায়ুতন্ত্রকে ধীর করে দেয় এবং কখনও কখনও ব্যবহারকারীদের দীর্ঘ সময় স্থির বা অচেতন অবস্থায় রাখতে পারে। এক কথায় এ এক মারাত্মক, জীবননাশক ড্রাগ।

পাঞ্জাবে চলছে ড্রাগের দাপট। তরুণ প্রজন্মের একাংশ ডুবে যাচ্ছে নিকষ অন্ধকারে। সেখানে দাঁড়িয়ে এই ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে- এটি কি কেবল কোনও স্নায়ুজনিত সমস্যা, নাকি সত্যিই নতুন ধরনের নেশার প্রভাব? যদি সত্যিই এটি ‘জম্বি ড্রাগ’ (Zombie Drug) হয়ে থাকে তবে নিমেষের মধ্যে একটি গোটা প্রজন্মকে শেষ করে দিতে পারে এই সর্বনাশী পদার্থ। আপাতত এই ভিডিয়োর বিষয়ে নিশ্চিত করে কিছু বলা না গেলেও ভিডিওটি নেটিজেনদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

আরও পড়ুন: Zubeen Garg Death: কীভাবে মৃত্যু হলো জুবিন গর্গের? রিপোর্ট প্রকাশ সিঙ্গাপুর সরকারের


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

1 thought on “Zombie Drug: ২ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে ডেলিভারি বয়, ভারতে এবার ‘জম্বি ড্রাগ’ আতঙ্ক”

Leave a Comment