রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দূরপাল্লার ট্রেনের যাত্রীদের জন্য কেন সাদা বেডরোল দেওয়া হয়? নেপথ্যে কী কারণ?

Published on: August 25, 2026
Indian Railways
---Advertisement---

যাঁরা ট্রেনে করে ভ্রমণ করেন তাঁরা হয়তো খেয়াল করেছেন দূরপল্লার এসি কামরায় উঠলেই চোখে পড়ে ধবধবে সাদা চাদর, বালিশের কভার আর হ্যান্ড টাওয়েল। অনেকেই হয়তো আগে ভেবেছে যে কেন শুধুমাত্র সাদা রঙের বেডরোলই ব্যবহার করা হয়? অন্য কোনও রং কেন নয়? জানেন কি ভারতীয় রেলের এই সাদা চাদর বেছে নেওয়ার পিছনে রয়েছে বেশ কিছু বাস্তব এবং বৈজ্ঞানিক কারণ। যা জানলে আপনিও অবাক হবেন।

Train White Bedrolls: সাদা চাদরে ময়লা লুকোনোর সুযোগ নেই

আসলে রেলের দেওয়া একই চাদর প্রতিদিন অসংখ্য যাত্রীর ব্যবহার করতে হয়। তাই সেগুলি পরিষ্কার রাখা খুব গুরুত্বপূর্ণ। সাধারণত সাদা কাপড়ে সামান্য দাগ বা ময়লাও সহজে চোখে পড়ে। ফলে চাদর ঠিকমতো পরিষ্কার হয়েছে কি না, যাত্রীরা নিজেরাই তা বুঝতে পারেন। রঙিন চাদর হলে ছোটখাটো দাগ অনেক সময় চোখ এড়িয়ে যেতে পারে। সেই জায়গা থেকেই পরিচ্ছন্নতার দিক বুঝতে সাদা রংকে বেশি সুবিধাজনক বলে মনে করা হয়।

গরম জলে ধোয়া যায় সহজেই

রেলের আধুনিক লন্ড্রিগুলিতে বিপুল পরিমাণ চাদর ধোয়া হয়। বহু মানুষ ব্যবহার করেন বলে এগুলি ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা প্রয়োজন। সাদা কাপড় তুলনামূলক বেশি তাপমাত্রায় ধোয়া এবং প্রয়োজনমতো জীবাণুনাশক ব্যবহার করার ক্ষেত্রে সুবিধাজনক। অন্যদিকে রঙিন কাপড় খুব গরম জলে বা কিছু শক্তিশালী রাসায়নিক দিয়ে ধুলে রং ফিকে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ব্লিচ করলেও সমস্যা নেই

চাদরে কখনও এমন দাগ পড়ে যা সাধারণ ডিটারজেন্টে সহজে ওঠে না। তখন ব্লিচিংয়ের মতো পদ্ধতিও ব্যবহার করা হয়। রঙিন কাপড়ে ব্লিচ দিলে রং নষ্ট বা ফিকে হয়ে যেতে পারে। কিন্তু সাদা কাপড়ে সেই সমস্যা নেই। বরং নিয়মিত ব্লিচিংয়ের পর সাদা কাপড় আরও ঝকঝকে দেখায়। ফলে দীর্ঘদিন ধরে একই ধরনের চাদর ব্যবহার ও পরিষ্কার রাখাও তুলনামূলক সহজ হয়। (Train White Bedrolls)

অক্ষয়ের ৮-৮-৮ ফর্মুলা কি সত্যিই স্বাস্থ্যকর? বিশেষজ্ঞদের ব্যাখ্যায় মিলল উত্তর

সব চাদর একসঙ্গে ধোয়া যায়

ভারতীয় রেলের মতো বিশাল ব্যবস্থায় প্রতিদিন বিপুল সংখ্যক চাদর ব্যবহৃত হয় এবং তা পরিষ্কার করতে হয়। চাদর যদি বিভিন্ন রঙের হত, তাহলে রং অনুযায়ী আলাদা করে ধুতে হতো। এতে সময় এবং শ্রম দুটোই বেশি লাগত। সেই জায়গায় সাদা চাদর ব্যবহারের ফলে এই ঝামেলা অনেকটাই কমে যায়। একই ধরনের কাপড় একসঙ্গে ধোয়া যায়, ফলে বড় লন্ড্রিগুলিতে কাজের গতি বজায় রাখা সহজ হয়।

সাদা রঙের রয়েছে মনস্তাত্ত্বিক প্রভাবও

শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্যই নয়, সাদা রঙের সঙ্গে মানুষের মনে পরিচ্ছন্নতা, শান্তি এবং স্বস্তির একটা সম্পর্কও রয়েছে। সেই জন্যই তো। হোটেল থেকে হাসপাতাল বিভিন্ন জায়গাতেও তাই সাদা চাদরের ব্যবহার দেখা যায়। ট্রেনে দীর্ঘ যাত্রার সময় পরিষ্কার-পরিচ্ছন্ন সাদা বিছানা যাত্রীদের কাছে তুলনামূলকভাবে বেশি স্বস্তিদায়ক মনে হতে পারে। সেই জন্যই এই ব্যবস্থা।

সব মিলিয়ে, সাদা চাদরের পিছনে শুধু দেখতে সুন্দর লাগার বিষয় নেই এর সঙ্গে পরিচ্ছন্নতা, রক্ষণাবেক্ষণ এবং যাত্রীদের অভিজ্ঞতার বিষয়টিও জড়িয়ে রয়েছে।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment