---Advertisement---
lifezone nursing home

Amuzi Sports Initiative: বাংলায় মাল্টি-স্পোর্টস ট্রেনিং ইকোসিস্টেম, এক ছাদের তলায় মিলবে বিভিন্ন ইভেন্টের প্রশিক্ষণ

March 22, 2026 3:40 PM
Amuzi Sports
---Advertisement---

রাজ্যে ক্রীড়া প্রশিক্ষণের ক্ষেত্রে বড় পদক্ষেপ নিল আমুজি স্পোর্টস টেক ইকোসিস্টেম (Amuzi Sports Tech Ecosystem)। ২১ মার্চ, শনিবার এই সংস্থা ক্যালকাটা সাউথ ক্লাবে সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গে তাদের প্রথম মাল্টি-স্পোর্টস ট্রেনিং কেন্দ্র শুরুর ঘোষণা করল। এখানে টেনিস, পিকলবল, মোটরস্পোর্টস, অ্যাডভেঞ্চার বাইকিং এবং ৪x৪ কার র‍্যালি ট্রেনিংয়ের উপর বিশেষ জোর দেওয়া হবে। এই ট্রেনিং সেন্টারটি রয়েছে জোকাতে।

অনুষ্ঠানে আমুজি স্পোর্টস কর্তৃপক্ষের তরফে জানানো হয়, এই উদ্যোগের পিছনে লক্ষ্য হল এমন একটি পূর্ণাঙ্গ স্পোর্টস ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে নতুন থেকে শুরু করে পেশাদার-অভিজ্ঞরাও একসঙ্গে একাধিক বিভাগে প্রশিক্ষণ নিতে পারবেন। সেই দিক থেকে দেখলে, রাজ্যে প্রচলিত বিভিন্ন খেলার প্রশিক্ষণ কেন্দ্রগুলি তুলনায় এই কেন্দ্রটি একটু ভিন্ন স্বাদের। Amuzi Sports Initiative

Amuzi Sports 1

এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোটরস্পোর্টস জগতের পরিচিত মুখ উদয় গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “মোটরস্পোর্টস নিয়ে মানুষের মধ্যে সচেতনতা খুব কম। অনেকেই এটাকে ঠিক একটি খেলা হিসেবে গুরুত্ব দেন না। তবে Amuzi-র এই উদ্যোগ পশ্চিমবঙ্গে মোটরস্পোর্টসের ভবিষ্যৎ বদলে দিতে পারে।” পাশাপাশি তিনি তাঁর বক্তব্যে খেলোয়াড়দের নিরাপত্তা ও উন্নত পারফরম্যান্সের জন্য পেশাদার প্রশিক্ষণের গুরুত্বের কথাও উঠে আসে।

নতুন প্রজন্মের খেলাধুলার প্রতি বাড়তে থাকা আগ্রহের প্রসঙ্গ তুলে আদিত্য খান্না বলেন, “পশ্চিমবঙ্গের মতো ক্রীড়াপ্রেমী রাজ্যে পিকলবলের জন্য এমন প্রশিক্ষণ কেন্দ্র খুব দরকার ছিল। সঠিক অবকাঠামো থাকলে এরকম ধরনের নতুন খেলাগুলিতে আরও প্রতিভা গড়ে উঠবে এবং আন্তর্জাতিক স্তরে বাংলার পরিচিতি বাড়বে।”

আমুজি স্পোর্টসের তরফে জানানো হয়েছে , ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত ট্রেনিং সিস্টেম ও স্মার্ট স্পোর্টস অবকাঠামো যুক্ত করা হবে। এই নব নির্মিত ইকোসিস্টেমকে নিরাপদ, প্রযুক্তিনির্ভর এবং পারফরম্যান্স-কেন্দ্রিক করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যাতে এটি কলকাতায় মাল্টি-স্পোর্টস ট্রেনিংয়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। Amuzi Sports Initiative

সংস্থার ডিরেক্টর রাজীব ঘোষ জানান, “আমরা খেলাধুলা সম্প্রচারের জন্য ভারতের প্রথম এক্সক্লুসিভ OTT প্ল্যাটফর্ম এবং টিভি চ্যানেলও চালু করতে চলেছি।”সব মিলেয়ে আমুজি স্পোর্টসের এই নয়া উদ্যোগ যে শুধু বাংলার খেলার জগতকে সমৃদ্ধ করবে তাই নয়, তার পাশাপশি প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন খেলার সঙ্গে নয়া প্রজন্মকেও মিলিয়ে দেবে- তা বলাই যায়।

আরও পড়ুন: Low Pressure: ভিলেন বৃষ্টি, বিঘার পর বিঘা জমিতে জমা জল, মাঠেই পড়ে আলু, ক্ষতির মুখে আলু চাষিরা


Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment