রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইস্টবেঙ্গলে হাবাস যুগের সূচনা, চেনা মুখেই ভরসা রাখল লাল হলুদ

East Bengal FC
---Advertisement---

(East Bengal FC) ভারতীয় ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা করতে স্প্যানিশ মাস্টারমাইন্ড আন্তোনিও লোপেজ হাবাসকে ২০২৬-২৭ মরসুমের জন্য সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ করল (East Bengal FC) ইস্টবেঙ্গল ক্লাব। রবিবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছে সদ্য ইন্ডিয়ান সুপার লিগ (ISL) চ্যাম্পিয়ন লাল-হলুদ শিবির। একইসঙ্গে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন কার্লোস আগুস্তিন ফনসেকা তেইজেইরো। এই ঘোষণার পর থেকেই উচ্ছ্বাসের ঢেউ বইতে শুরু করেছে কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে।

ভারতীয় ফুটবলের অন্যতম সফল এবং অভিজ্ঞ কোচ হিসেবে পরিচিত আন্তোনিও লোপেজ হাবাস। ISL-এর ইতিহাসে তিনিই প্রথম কোচ, যিনি তিনটি শিরোপা জয়ের নজির গড়েছেন। তাঁর ঝুলিতে রয়েছে দুটি ISL কাপ এবং একটি লিগ শিল্ড। পাশাপাশি তিনি আই-লিগও জিতেছেন। দীর্ঘ কোচিং জীবনে কৌশলগত দক্ষতা, শৃঙ্খলা, জয়ের মানসিকতা এবং দল গঠনের অসাধারণ ক্ষমতার জন্য তিনি আন্তর্জাতিক ফুটবল মহলেও বিশেষ সম্মান অর্জন করেছেন।

খেলোয়াড় জীবনে হাবাস স্পেনের ঐতিহ্যবাহী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলেছেন। কোচ হিসেবে তিনি স্পেনের ভ্যালেন্সিয়া, সেল্টা ভিগো, গ্রানাদা এবং স্পোর্টিং গিহনের মতো ক্লাবের সঙ্গে কাজ করেছেন। শুধু ক্লাব ফুটবল নয়, আন্তর্জাতিক মঞ্চেও রয়েছে তাঁর সাফল্যের ছাপ। ১৯৯৭ সালে বলিভিয়া জাতীয় দলকে কোপা আমেরিকার ফাইনালে তুলে রানার্স-আপ করার কৃতিত্বও রয়েছে তাঁর ঝুলিতে।

ইয়ামালদের তিকিতাকা vs সুপিরিয়র রোনাল্দো, শেষ ১৬-র লড়াইয়ে শেষ হাসি কার?

(East Bengal FC) ইস্টবেঙ্গল ক্লাবের সভাপতি এম. এল. লোহিয়া নতুন প্রধান কোচকে স্বাগত জানিয়ে বলেন, “আন্তোনিও লোপেজ হাবাস ভারতীয় ফুটবলের এক প্রতিষ্ঠিত নাম। তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বের ক্ষমতা, পেশাদারিত্ব এবং জয়ের মানসিকতা আমাদের ক্লাবকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। ইস্টবেঙ্গল শুধু একটি ফুটবল ক্লাব নয়, এটি কোটি কোটি মানুষের আবেগ ও ঐতিহ্যের প্রতীক। আমরা বিশ্বাস করি, তাঁর নেতৃত্বে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস আরও সমৃদ্ধ হবে।”

নতুন দায়িত্ব গ্রহণ করে উচ্ছ্বসিত হাবাস বলেন, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে আমি সত্যিই সম্মানিত। অত্যন্ত উৎসাহ এবং দায়িত্ববোধ নিয়ে এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। আজ থেকে আমাদের একমাত্র লক্ষ্য হবে এই ক্লাবের জার্সির মর্যাদা রক্ষা করা এবং সমর্থকদের স্বপ্ন পূরণের জন্য একসঙ্গে লড়াই করা। খুব শীঘ্রই কলকাতার সমর্থকদের সঙ্গে দেখা করার অপেক্ষায় রয়েছি।”

একইসঙ্গে (East Bengal FC) সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কার্লোস আগুস্তিন ফনসেকা তেইজেইরো। আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ কোচিং অভিজ্ঞতা, আধুনিক ফুটবল দর্শন এবং কারিগরি দক্ষতার জন্য পরিচিত ফনসেকা। ক্লাবের বিশ্বাস, হাবাসের সঙ্গে তাঁর সমন্বয় আগামী মরসুমে দেশীয় এবং মহাদেশীয় প্রতিযোগিতায় ইস্টবেঙ্গলকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

সাম্প্রতিক ISL চ্যাম্পিয়ন হিসেবে নতুন মরসুমে আরও বড় লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে (East Bengal FC) লাল-হলুদ শিবির। হাবাসের আগমন শুধু একজন কোচের নিয়োগ নয়, বরং ইস্টবেঙ্গলের কোটি সমর্থকের কাছে এটি নতুন স্বপ্ন, নতুন লড়াই এবং নতুন গৌরবগাথা লেখার প্রত্যাশার সূচনা। এখন দেখার, স্প্যানিশ এই মহাতারকা কোচের হাত ধরে (East Bengal FC) ইস্টবেঙ্গল কি আবারও ভারতীয় ফুটবলের শিখরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে।

ডার্বি দিয়ে শুরু, প্রকাশ্যে ডুরান্ড কাপের সূচি


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment