রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কারণ জানলে অবাক হবেন

Argentina President
---Advertisement---

[ছবি:এক্স]

বিশ্বকাপ ফাইনাল সামনে। স্পেনের বিরুদ্ধে টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নামবে আর্জেন্টিনা। এমন ঐতিহাসিক ম্যাচে দেশের রাষ্ট্রপতি মাঠে থাকবেন—এটাই স্বাভাবিক। কিন্তু এর ঠিক উল্টো সিদ্ধান্ত নিলেন (Argentina President) আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ফাইনাল দেখতে যাওয়ার বদলে তিনি থাকবেন নিজের সরকারি বাসভবনেই। কারণ? একটাই—কুসংস্কার, বা আর্জেন্টিনার ভাষায় ‘কাবালা’।

বৃহস্পতিবার বুয়েনস আইরেসের স্থানীয় রেডিও El Observador-কে দেওয়া সাক্ষাৎকারে (Argentina President) মাইলেই স্পষ্ট জানিয়ে দেন, তিনি কোনওভাবেই ফাইনাল দেখতে স্টেডিয়ামে যাবেন না। যদিও সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও FIFA সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিত থাকার কথা রয়েছে। মিলেইর বিশ্বাস, তিনি যেভাবে টুর্নামেন্টের আগের সাতটি ম্যাচ নিজের সরকারি বাসভবন অলিভোস থেকে দেখেছেন এবং আর্জেন্টিনা সবকটিতেই জিতেছে, সেই নিয়ম ভাঙা উচিত নয়।

শুধু তাই নয়, তিনি ফাইনালের দিনও পরবেন সেই একই ভারী জ্যাকেট। (Argentina President) মিলেই জানান, সুইৎজারল্যান্ড ম্যাচে গরম লাগায় একবার জ্যাকেট খুলেছিলেন। ঠিক সেই সময়ই গোল হজম করে আর্জেন্টিনা। এরপর আবার জ্যাকেট পরে নেন এবং তারপর আর সেটি খোলেননি। তাঁর বিশ্বাস, এই রুটিনই দলের সৌভাগ্যের সঙ্গী।

আর্জেন্টিনায় ‘কাবালা’ শুধু মাইলেইর মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেক সমর্থক প্রতিটি ম্যাচে একই পোশাক পরেন, কেউ আবার বিশ্বকাপ চলাকালীন নিজের জার্সি ধোয় না। কেউ একই জায়গায় বসে খেলা দেখেন। এমনও বিশ্বাস রয়েছে, কোনও সমর্থক যদি গোলের সময় বাথরুমে থাকেন, তবে পরের ম্যাচেও তাঁকে সেই সময় টিভি থেকে দূরে থাকতে হবে।

ধোঁয়ায় ঢেকেছে চারদিক, বিশ্বকাপ ফাইনালের আগে চিন্তায় FIFA

এবারের বিশ্বকাপে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতেও দেখা যায়, মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনা গোল করা শুরু করতেই একদল সমর্থক বাইবেল পাঠ শুরু করেন। এরপর থেকে প্রতিটি ম্যাচেই সেই একই রীতি পালন করছেন তাঁরা। আবার কেউ প্রতিপক্ষের ফুটবলারের নাম লেখা কাগজ বা ছোট মূর্তি ফ্রিজে রেখে ‘অশুভ শক্তি’ আটকে দেওয়ার চেষ্টাও করেন।

(Argentina President) আর্জেন্টিনার প্রেসিডেন্টদের এই সতর্কতার পেছনেও রয়েছে পুরনো ইতিহাস। ১৯৯০ বিশ্বকাপে তৎকালীন প্রেসিডেন্ট কার্লোস মেনেম উদ্বোধনী ম্যাচের আগে দলের সঙ্গে দেখা করেছিলেন। এরপরই ক্যামেরুনের কাছে চমকপ্রদ হারে আর্জেন্টিনা। সেই থেকে মেনেম ‘মুফা’ বা অপয়া হিসেবে পরিচিত হন। তারপর থেকে কোনও দায়িত্বে থাকা (Argentina President) আর্জেন্টাইন প্রেসিডেন্ট জাতীয় দলের বিশ্বকাপ ম্যাচে মাঠে উপস্থিত হয়েছেন বলে জানা যায় না।

তাই স্পেনের বিরুদ্ধে মহারণের আগে মিলেইও ইতিহাস, বিশ্বাস এবং কুসংস্কারের পথই বেছে নিয়েছেন। এখন দেখার, তাঁর ‘কাবালা’ কি সত্যিই আর্জেন্টিনাকে এনে দিতে পারে টানা দ্বিতীয় বিশ্বকাপের স্বপ্নপূরণ।

বিশ্বকাপ জেতা পেলের সেই ঐতিহাসিক জার্সি নিলামে; দাম শুনলে চমকে উঠবেন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

1 thought on “বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট, কারণ জানলে অবাক হবেন”

Leave a Comment