রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিশ্বকাপ জেতা পেলের সেই ঐতিহাসিক জার্সি নিলামে; দাম শুনলে চমকে উঠবেন

Pele Jersey
---Advertisement---

[ছবি:এক্স]

ফুটবল ইতিহাসের অন্যতম অমূল্য স্মারক নতুন করে আলোচনার কেন্দ্রে। (Pele Jersey) ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের কিংবদন্তি পেলের গায়ে থাকা আইকনিক ১০ নম্বর জার্সিটি নিলামে বিক্রি হয়েছে ৪.৯ মিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৪৯ লক্ষ ডলার)। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক নিলাম সংস্থা Sotheby’s। এই বিক্রির মাধ্যমে এটি পেলের সঙ্গে যুক্ত সবচেয়ে দামি স্মারক হিসেবে নতুন রেকর্ড গড়েছে।

(Pele Jersey) মাত্র ১৭ বছর বয়সে সেই জার্সি পরেই সুইডেনের স্টকহোমে আয়োজিত বিশ্বকাপ ফাইনালে আয়োজক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন পেলে। এখনও পর্যন্ত তিনিই বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার।

Sotheby’s জানিয়েছে, (Pele Jersey) জার্সিটি কিনতে পাঁচজনেরও বেশি আগ্রহী ক্রেতার মধ্যে মোট ১০টি বিড পড়ে। শেষ পর্যন্ত ৪.৯ মিলিয়ন ডলারে বিক্রি হয় ঐতিহাসিক এই স্মারক।

ফুটবল ইতিহাসে নিলামে বিক্রি হওয়া জার্সিগুলির মধ্যে এটি এখন দ্বিতীয় সর্বাধিক দামের। শীর্ষে রয়েছে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে দিয়েগো মারাদোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ম্যাচে পরা জার্সি, যা ২০২২ সালে ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল।

উল্লেখযোগ্যভাবে, (Pele Jersey) পেলের এই একই জার্সিটি ২০০৪ সালে একবার নিলামে উঠেছিল। তখন এর দাম উঠেছিল মাত্র ৭০,৫০৫ পাউন্ড (প্রায় ১,০৫,৬০০ মার্কিন ডলার)। সময় যতই পেরিয়ে যাক, ২০২২ সালে প্রয়াত হওয়া পেলের অবদান যে আজও বিশ্ব ফুটবলে সমান উজ্জ্বল, এই নিলাম তারই প্রমাণ।

ধোঁয়ায় ঢেকেছে চারদিক, বিশ্বকাপ ফাইনালের আগে চিন্তায় FIFA


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment